স্কুলের প্রধান শিক্ষক দা হাতে নিয়ে শ্রেণির ভিতরে ও বাইরে ঘুরছেন,দা জব্দ করল পুলিশ

< 1 - মিনিট |

স্কুলের প্রধান শিক্ষক ধৃতিমেধা দাস  দা হাতে নিয়ে শ্রেণির ভিতরে ও বাইরে ঘুরছেন

কে আর সি টাইমস ডেস্ক

শিলচর প্রতিনিধি – কচিকাঁচা পড়ুয়া ও শিক্ষকদের শাষাতে স্কুলে দা নিয়ে ঘুরছেন প্রধান শিক্ষক। এমন ভয়ঙ্কর ঘটনাটি ঘটে শিলচর শহরে রাধামাধব বুনিয়াদী বিদ্যালয়ে। স্কুলের প্রধান শিক্ষক ধৃতিমেধা দাস  দা হাতে নিয়ে শ্রেণির ভিতরে ও বাইরে ঘুরছেন। এ খবর পেয়ে শনিবার দুপুরে পুলিশ পৌঁছে প্রধান শিক্ষকের হাত থেকে দা উদ্ধার করে।

Advertisement | InfoCom Solutions
Follow Us

তিনি দা হাতে ছাত্র ও শিক্ষককে ভয় দেখান বলে জানা যায়। এমনকি চারজন শিক্ষককে মারার হুমকিও দিয়েছেন বলে অভিযোগ মহলের। পুলিশ এসে দা বাজেয়াপ্ত করার পর খবর দেওয়া হয় জেলা উপ পরিদর্শককে। কিন্তু আশ্চর্যজনকভাবে ডিআই প্রধান শিক্ষকের বিরুদ্ধে কোন পদক্ষেপ না নিয়ে দুমাসের ছুটিতে পাঠিয়ে দেন বলে সূত্রে জানা যায়। এ নিয়ে ক্ষোভ পরিলক্ষিত বিভিন্ন মহলে। এ দিকে কেন এমন কাণ্ড করলেন প্রধান শিক্ষক তা জানা যায়নি।

ADVERTISEMENT

Register your business, organisation, and services in ‘InfoCom Silchar Diary’
e-mail: infocom.krc@gmail.com
Know More | Apply Here

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *