নেই কোনো ভালো সড়ক ,নেই কোনো ভালো জলের ব্যবস্থা
কেআরসি টাইমস বারাক ভ্যালি ব্যুরো
শিলচর প্রতিনিধি- বড়খলা সমষ্ঠির হাতিছড়া জিপির গড়েরবন্দ দ্বিতীয় খন্ডে বসবাসকারী একাংশ জনগণ এখনো সরকারী উন্নয়নের ছোঁয়া থেকে বঞ্চিত ।নেই কোনো ভালো সড়ক ,নেই কোনো ভালো জলের ব্যবস্থা।গড়েরবন্দ দ্বিতীয় খন্ডে অসমিয়া জাতির রাজবংশী সম্প্রদায়ের প্রায় দুইশোর অধিক জনবসতি রয়েছে, কিন্তু সেখানে একটি রাস্তায় প্রায় পনেরো পরিবারের আসা-যাওয়া করার জন্য একটি ছোট রাস্তা রয়েছে,কিন্তু সেই রাস্তাটি স্বাধীনতার পর থেকে আজও কাজ হয় নাই এবং একটি ছোট কালবার্ট রয়েছে কিন্তু স্থানীয় জনগনের অভিযোগ সেই কালবার্ট টা সম্পূর্ণ অনিয়মে বানানো হয়েছে।
সেই কালবার্টের উপর দিয়ে রাত্রীবেলায় চলাফেরা করার সময় প্রায় সময় দুর্ঘটনার শিকার হতে হচ্ছে বাচ্ছা ও বয়স্কদের ,কালবার্টের দুই সাইটে কোনো ধরনের সুরক্ষার না করে দেওয়ায় গত কয়েকদিন পূর্বে একটি বাচ্ছা ছেলে পড়ে মাথায় বিরাট ভাবে চোঁট পায় ।এই নির্মীয়মান কালবার্টটি বানানো নিয়ে স্থানীয় জনগন বলেন ,কালবার্ট বাননোর নামে সরকারী অর্থের নয়-ছয় হয়েছে ,এরজন্য দায়ী হলো পঞ্চায়েত সভানেত্রী উমা ভূমিজ ও সেক্রেটারী সঙ্গীতা ভট্টাচার্য, তাদের যোগসাজাশে অবাধে চলছে দুর্ণীতি হাতিছড়া জিপিতে।
সেদিন উপস্থিত ছিলেন ভানুমতী রাজবংশী,নারায়ন রাজবংশী,রঞ্জয় রাজবংশী,রাকেশ রাজবংশী,প্রণয় রাজবংশী ,সজল রাজবংশী,কমলাকান্ত রাজবংশী,সুরেশ রাজবংশী সহ আরো অনেক গ্ৰামবাসীরা রাজ্যের মূখ্যমন্ত্রী ডাঃহিমন্ত বিশ্বশর্মা,বিধায়ক মিছবাহুল ইসলাম লস্কর সহ কাছাড়ের জেলা শাসক রোহন কুমার ঝা মহাশয়দের দৃষ্ঠি আর্কষন করেন উক্ত বিষয়টি নিয়ে।

e-mail: infocom.krc@gmail.com
Know More | Apply Here


