৪.৫ তীব্রতার ভূমিকম্পে কাঁপল মণিপুর

< 1 - মিনিট |

উৎসস্থল মণিপুরের উখরুল থেকে ৫৭ কিলোমিটার পূর্ব-দক্ষিণে

KRC Times Desk

শুক্রবার সকাল সকাল মৃদু ভূমিকম্পে কাঁপল মায়ানমার সহ উত্তর পূর্ব ভারতের কিছু অংশ। কম্পন অনুভূত হয়েছে ভারতের উত্তর-পূর্বাঞ্চলের রাজ্য মণিপুরেও। সকাল ৫.৫৬ মিনিট নাগাদ ৪.৫ তীব্রতার ভূকম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে ভূমিকম্পের তীব্রতা ছিল ৪.৫। মণিপুরের উখরুল থেকে ৫৭ কিলোমিটার পূর্ব-দক্ষিণ-পূর্বে ছিল ভূমিকম্পের উৎসস্থল।সাতসকালে এমন কম্পনে সাধারণের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়।

ন্যাশনাল সেন্টার ফর সিসমোলোজি তরফে জানা গেছে, শুক্রবার সকাল ৫.৫৬ মিনিট নাগাদ ৪.৫ তীব্রতার ভূকম্পন অনুভূত হয় মণিপুরের উখরুল থেকে ৫৭ কিলোমিটার পূর্ব-দক্ষিণ-পূর্বে, ভূপৃষ্ঠের ৯০ কিলোমিটার গভীরে, ২৪.৭০ অক্ষাংশ এবং ৯৪.৯৯ দ্রাঘিমাংশে। এদিনের ভূমিকম্পে ক্ষয়ক্ষতির কোনও খবর পাওয়া যায়নি।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *