৫০০ টাকায় মিলবে রান্নার গ্যাস

< 1 - মিনিট |

বিরাট ঘোষণা রাজস্থানের মুখ্যমন্ত্রীর

কে আর সি টাইমস ডেস্ক

৫০০ টাকায় মিলবে রান্নার গ্যাস। সোমবার এমনই ঘোষণা করলেন রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট। নতুন বছরের ১ এপ্রিল থেকে কার্যকর হবে নতুন দাম। তবে সবাই ৫০০ টাকায় রান্নার গ্যাস পাবে না। দারিদ্র্য সীমার নিচে থাকা যারা উজ্জ্বলা যোজনায় রান্নার গ্যাস পান, একমাত্র তাঁরাই কম দামে সিলিন্ডার পাবেন। গেহলটের ঘোষণা দেখে রাজনৈতিক মহল বলছে, বছর ঘুরলেই রাজস্থানে ভোট। ভোটব্যাংক ধরে রাখতে খয়রাতির রাজনীতির পথেই হাঁটলেন গেহলট। রাহুল গান্ধীর ‘ভারত জোড়ো যাত্রা’ রাজস্থানে পৌঁছে গিয়েছে। সোমবার রাহুলের সামনেই জনসভার মঞ্চ থেকে কম দামে রান্নার গ্যাস দেওয়ার কথা ঘোষণা করেন গেহলট। বর্তমানে শহর ভেদে রান্নার গ্যাসের দাম হাজার পার। সেখানে প্রায় অর্ধেক দামে সিলিন্ডার দেওয়ার কথা জানালেন গেহলট।

Register your business, organisation, and services in ‘InfoCom Silchar Diary’
e-mail: infocom.krc@gmail.com
Know More | Apply Here

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *