১৯৮৬সালের ভাষা আন্দোলনে অগ্রণী সেনানী তথা সমাজচিন্তক শ্রী মিহিরলাল রায়কে নাগরিক সংবর্ধনা প্রদান করেন সংসদের কর্মকর্তারা
কেআরসি টাইমস বারাক ভ্যালি ব্যুরো
শিলচর প্রতিনিধি – ৭৪তম সংবিধান দিবস উদযাপন , বরাক নাগরিক সংসদের l শনিবার শিলচর প্রেস ক্লাব সভাকক্ষে বরাক নাগরিক সংসদের ব্যবস্থাপনায় ৭৪তম সংবিধান দিবস উদযাপন করা হয় l এদিন প্রথমে ১৯৮৬সালের ভাষা আন্দোলনে অগ্রণী সেনানী তথা সমাজচিন্তক শ্রী মিহিরলাল রায়কে নাগরিক সংবর্ধনা প্রদান করেন সংসদের কর্মকর্তারা l তারপর এদিক “সাংবিধানিক অধিকার প্রশ্নের মুখে ও বরাকে ভাষা- সংস্কৃতি -প্রগতি কোন পথে “শীর্ষক এক আলোচনা সভার আয়োজন করে বরাক নাগরিক সংসদ l সভায় উপস্থিত অথিতিরা আলোচ্য বিষয়ে বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন l
এদিনের অনুষ্ঠান তথা আলোচলা সভায় কবি সাংবাদিক অতীন দাস , অধ্যাপক নিরঞ্জন দত্ত,সি আর পি সি নেতা সাধন পুরকায়স্থ , ইউ টি ডি সি সভাপতি সঞ্জিত দেবনাথ ,কবি শতদল আচার্য্যি ,মিহিরলাল রায় নাগরিক সংসদের প্রধান সম্পাদক শংকর দে সহ নাগরিক সংসদের সকল সদস্যরা উপস্থিত ছিলেন ।

Follow Us


