পঁচাত্তর বা ততোধিক সংগঠন ,প্রতিষ্ঠানকে যুক্ত করে অনুষ্ঠান আয়োজনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে
কে আর সি টাইমস ডেস্ক

১২ ডিসেম্বর সোমবার কবি- সাংবাদিক -চিন্তাবিদ অতীন দাশের ৭৫তম জন্মবার্ষিকী ।এ উপলক্ষে বরাক নাগরিক সংসদের আহবানে অতীন দাশকে “নাগরিক সংবর্ধনা “জ্ঞাপন করা হবে । শিলচর মধ্যসহর সাংস্কৃতিক সমিতি দ্বিতল ভবনে এই অনুষ্ঠান শুরু হবে সোমবার বেলা এগারোটায়। পঁচাত্তর বা ততোধিক সংগঠন ,প্রতিষ্ঠানকে যুক্ত করে অনুষ্ঠান আয়োজনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে । অনুষ্ঠানে সকলকে উপস্থিত থাকার জন্য নাগরিক সংসদের প্রধান সম্পাদক শংকর দে বিনম্র অনুরোধ জানিয়েছেন ।

Follow Us


