৮১ তম বরমবাবা মেলা সোমবার থেকে অনুষ্ঠিত হতে চলেছে

< 1 - মিনিট |

রবিবার কাছাড় পুলিশ অধিকক্ষক নুমল মহত্তা পরিস্থিতির পর্যবেক্ষণ করেন

কে আর সি টাইমস ডেস্ক

শিলচর প্রতিনিধি – প্রতিবছরের মতো এবার ও দক্ষিণ আসামের ঐতিহ্যবাহী তীর্থক্ষেত্র শ্রীশ্রী বরমবাবা মন্দিরের তিন দিবসীয় মেলা আগামী সাত নভেম্বর থেকে শুরু হবে এবং সমাপন হবে নয় নভেম্বর । ইতিমধ্যে মন্দির সেজে উঠেছে, প্রস্তুতি রয়েছে অন্তিম পর্যায়ে । রবিবার কাছাড় পুলিশ অধিকক্ষক নুমল মহত্তা পরিস্থিতির পর্যবেক্ষণ করেন এবং কাছাড় পুলিশ প্রশাসনের তরফে ভক্ত শ্রদ্ধালুদের সুরক্ষার জন্য উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে বলে আশ্বাস দেন তিনি ।

Advertisement | InfoCom Solutions
Follow Us

উদ্বোধন করবেন ভারত সেবাশ্রমের বরাক উপত্যকার প্রভারী মহারাজ স্বামী মৃন্মায়নন্দ জী মহারাজ । এতে মুখ্য অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মন্ত্রী পরিমল শুক্লবৈদ্যে, বিশিষ্ট অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শিলচর সাংসদ ডঃ রাজদীপ রায় এবং সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন লক্ষিপুর বিধায়ক কৌশিক রায়, আসাম চা নিগম কর্পোরেশনের চেয়ারম্যান রাজদীপ গোয়ালা, সোনাই বিধায়ক করিম উদ্দিন বড়ভূইয়া, কাছাড় জেলা উপায়ুক্ত রহোন কুমার ঝাঁ, কাছাড় পুলিশ অধিকক্ষক নুমল মহত্তো প্রমুখ।

Register your business, organisation, and services in ‘InfoCom Silchar Diary’
e-mail: infocom.krc@gmail.com
Know More | Apply Here

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *