অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপের ফাইনালে ভারতকে হারিয়ে প্রথমবারের জন্য চ্যাম্পিয়ন হল বাংলাদেশ
কে আর সি টাইমস ডেস্ক
অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপের ফাইনালে ভারতকে হারিয়ে প্রথমবারের জন্য চ্যাম্পিয়ন হল বাংলাদেশ। রবিবার টানটান উত্তেজনার ম্যাচে চারবারের চ্যাম্পিয়ন ভারতকে তিন উইকেটে হারিয়ে ম্যাচ জিতল বাংলাদেশ। এদিন ৪১ ওভারের পর বৃষ্টির জন্য যখন খেলা বন্ধ হয়ে গিয়েছিল, তখন জয়ের জন্য বাংলাদেশের দরকার ছিল ১৫ রান। কিন্তু বৃষ্টি থামার পর আবার যখন খেলা শুরু হয়, তখন বাংলাদেশের পরিবর্তিত টার্গেট হয় ১৭০। সেই রান তুলতে কোনও অসুবিধাই হয়নি বাংলাদেশের।


