দেশের অহিংস এবং সহনশীলতার ঐতিহ্যের উপর গভীর আস্থা রেখে সবধরনের সন্ত্রাসবাদ ও হিংসার বিরোধিতা করেছেন শিলচর সরকারি আধিকারিক-কর্মচারীরা
কে আর সি টাইমস ডেস্ক
অসমের অন্যান্য প্রান্তের সঙ্গে শুক্রবার কাছাড় জেলায়ও ধেমাজি গণহত্যার জন্য শোক দিবস পালন করা হয়েছে। এ উদ্দেশ্যে আজ সকাল ১১টায় সকল সরকারি কার্যালয়ে ২০০৪ সালের ১৫ আগস্ট ধেমাজিতে উর্গপন্থীদের নাশকতার শিকার হয়ে ১৮টি কচিকাঁচা ছাত্রছাত্রী নিহত হয়েছিল। তারা সকলেই ১২ থেকে ১৪ বছরের ছিল। এছাড়া ওই নাশকতায় আরও মহিলা-সহ বহু অভিভাবক ঘায়েল হয়েছিলেন। তাঁদের অনেকেই আজও পঙ্গুত্ব জীবন কাটাচ্ছেন। আজ ওই সব নিহতদের স্মরণ করে সন্ত্রাসবিরোধী শপথ গ্রহণ করা হয়েছে।এ উপলক্ষ্যে আজ দেশের জাতীয় পতাকা উত্তোলন করার পর অর্ধনমিত রাখা হয়েছে। শিলচরের তথ্য ও জনসংযোগ বিভাগের ডেপুটি ডিরেক্টর ইন্দ্রানী গোস্বামী দফতরের সব কর্মচারীকে নিয়ে শপথবাক্য পাঠ করেন। দেশের অহিংস এবং সহনশীলতার ঐতিহ্যের উপর গভীর আস্থা রেখে সবধরনের সন্ত্রাসবাদ ও হিংসার বিরোধিতা করেছেন সরকারি আধিকারিক-কর্মচারীরা।


