বিটিসির তিন কেন্দ্রে উপনির্বাচনের প্রস্তুতি, চূড়ান্ত ভোটার তালিকা ৩০নভেম্বর

< 1 - মিনিট |

নির্বাচন কমিশনের সূচি অনুযায়ী, তিন কেন্দ্রের খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে ৭ নভেম্বর। তালিকায় নাম সংযোজন, সংশোধন বা অন্য কোনও বিষয়ে দাবি ও আপত্তি জানানোর শেষ দিন ২১ নভেম্বর। জমা পড়া সমস্ত দাবি ও আপত্তির নিষ্পত্তি করার জন্য ২৭ নভেম্বর পর্যন্ত সময় নির্ধারণ করা হয়েছে। এরপর ৩০ নভেম্বর প্রকাশ করা হবে চূড়ান্ত তালিকা।

কে আর সি টাইমস ডেস্ক

কোকরাঝাড়: বডোল্যান্ড টেরিটোরিয়াল কাউন্সিলের (বিটিসি) তিনটি কেন্দ্রে সম্ভাব্য উপনির্বাচন ঘিরে প্রস্তুতি শুরু করল রাজ্য নির্বাচন কমিশন। কাজলগাঁও, দারাংগাজুলি ও রৌতা কেন্দ্রের ভোটার তালিকা তৈরির জন্য বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। কমিশনের নির্ধারিত সূচি অনুযায়ী, আগামী ৩০ নভেম্বর প্রকাশিত হবে চূড়ান্ত ভোটার তালিকা।

নির্বাচন কমিশনের সূচি অনুযায়ী, তিন কেন্দ্রের খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে ৭ নভেম্বর। তালিকায় নাম সংযোজন, সংশোধন বা অন্য কোনও বিষয়ে দাবি ও আপত্তি জানানোর শেষ দিন ২১ নভেম্বর। জমা পড়া সমস্ত দাবি ও আপত্তির নিষ্পত্তি করার জন্য ২৭ নভেম্বর পর্যন্ত সময় নির্ধারণ করা হয়েছে। এরপর ৩০ নভেম্বর প্রকাশ করা হবে চূড়ান্ত তালিকা।

সম্ভাব্য উপনির্বাচনের আগে ভোটার তালিকা সংশোধনের এই প্রক্রিয়াকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। তবে তিনটি কেন্দ্রে কবে ভোটগ্রহণ হবে, সে বিষয়ে এখনও কোনও দিনক্ষণ জানায়নি রাজ্য নির্বাচন কমিশন।

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর উপনির্বাচনের পরবর্তী প্রস্তুতি এবং ভোটের নির্ঘণ্ট নিয়ে কমিশনের সিদ্ধান্তের দিকে নজর থাকবে রাজনৈতিক মহলের।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *