কলকাতায় ইস্টার্ন কমান্ডের প্রধান কার্যালয়ে জেনারেল বিপিন রাওয়াত

< 1 - মিনিট |

রাজ্য়ের বিভিন্ন সৌরশক্তি পরিচালিত বিদ্যুৎ প্রজেক্টুগুলি ঘুরে দেখার পাশাপাশি এই উদ্যোগের প্রশংসাতেও পঞ্চমুখ হন জেনারেল বিপিন রাওয়াত

কে আর সি টাইমস ডেস্ক

জেনারেল বিপিন রাওয়াত গত ২৪ এবং ২৫ আগস্ট কলকাতায় অবস্থিত ইস্টার্ন কমান্ডের প্রধান কার্যালয় ঘুরে দেখেন।

বৈঠকে ইস্টার্ন কমান্ড থিয়েটারের ফর্মেশনগুলির বিভিন্ন অপারেশনাল প্রস্তুতির সম্পর্কে বিশদে সেনা প্রধানের কাছে ব্যাখ্যা করেন জিওসি-ইন-সি পূর্বাঞ্চলীয় কমান্ড লেঃ জেনারেল এম এম নারভানে। এছাড়াও সেনাছাউনির প্রধান তথা সিওএএস ব্যারাকপুরে সাম্প্রতি প্রতিষ্ঠিত প্যালিয়েটিভ কেয়ার সেন্টার ‘স্পর্শ’ ও পরিদর্শন করেন । আর্থিক দিক থেকে অনগ্রসর তথা পিছিয়ে পড়া পরিবারের পাশে দাঁড়াতেই ৪ এপ্রিল ২০১৯ সালে এই হাসপাতাল প্রতিষ্ঠিত হয়েছিল। বিভিন্ন গুরুতর অসুখ যেমন ক্যান্সার, স্নায়ুরোগ ও অন্যান্য গুরুতর অসুস্থতায় ভুগছে এইরকম অসুস্থ ব্যক্তিদের চিকিৎসার জন্যই তাঁদের পরিবারকে সহায়তা করাই এই সংস্থার মূল লক্ষ্য। তিনি এই দিন হাসপাতাল পরিদর্শনে গিয়ে বিভিন্ন ওয়ার্ডের রোগীদের সঙ্গে দেখাও করেন।

রাজ্য়ে অবস্থিত বিভিন্ন সৌরশক্তি পরিচালিত বিদ্যুৎ প্রজেক্টুগুলি ঘুরে দেখার পাশাপাশি এই উদ্যোগের প্রশংসাতেও পঞ্চমুখ হন তিনি।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *