গ্রামে একটি পরিশুদ্ধ পানীয় জলের প্রজেক্ট করে দিবেন বলেও জানান ব্লক সভাপতি”।উল্লেখ্য গত বুধবার রাত থেকে শনিবার পর্যন্ত মোট ৩৬ জন গ্রামবাসী আন্ত্রিকে আক্রান্ত হয়।
কে আর সি টাইমস ডেস্ক
আন্ত্রিকে আক্রান্ত গ্রামে গিয়ে পরিশুদ্ধ পানীয় জলের প্যাকড, চাল, ওআরএস বিলির পাশাপাশি গ্রামের সাধারণ মানুষজনদের নিয়ে এক সচেতনতা শিবির করলেন ঝাড়্গ্রাম জেলা পরিষদের স্বাস্থ্য কর্মাধ্যক্ষ উজ্জ্বল দত্ত। সাথে ছিলেন ঝাড়্গ্রাম জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক অশ্বিনী কুমার মাঝি, নয়াগ্রাম ব্লকের ব্লক স্বাস্থ্য আধিকারিক দেবাশিষ মাহাত ও স্বাস্থ্য দফতরের কর্মীরা।
সোমবার জেলা পরিষদের স্বাস্থ্য কর্মাধ্যক্ষ উজ্জ্বল দত্ত বলেন, ” আগামী দিনে নিয়মিত স্বাস্থ্য কর্মীরা এসে সাধারন মানুষজনদের পরীক্ষা নিরিক্ষা করে যাবেন। এবং এই গ্রামে একটি পরিশুদ্ধ পানীয় জলের প্রজেক্ট করে দিবেন বলেও জানান ব্লক সভাপতি”।উল্লেখ্য গত বুধবার রাত থেকে শনিবার পর্যন্ত মোট ৩৬ জন গ্রামবাসী আন্ত্রিকে আক্রান্ত হয়। তাদের মধ্যে তিনজনকে ননয়াগ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। আন্ত্রিকে আক্রান্তের খবর পাওয়ার পরেই ব্লক এবং জেলা স্বাস্থ্য দফতরের কর্মীরা গ্রামে গিয়ে তৎপরতার সাথে মানুষজনদের চিকিৎসা করেন। গোটা গ্রাম জুড়ে ব্লিচিং পাউডার ছোড়ানো হয়। পরিক্ষা করে দেখেন পানীয় জলের কল। এমনকি পানীয় জল সংগ্রহ করে পরিক্ষার জন্য পাঠিয়ে দেন। নয়াগ্রামের ব্লক স্বাস্থ্য আধিকারিক দেবাশিষ মাহাত বলেন, “এদিন গ্রামে গিয়ে সাধারন মানুষজনদের নিয়ে একটি সচেতনতা শিবির করা হয়েছে। তবে বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। নতুন করে আর সংক্রমণের সংখ্যা বাড়েনি।


