বর্তমানে মূল বেতনের ১২ শতাংশ কাটা হয় প্রভিডেন্ট ফান্ড হিসেবে। আরও ১২ শতংশ দেয় মালিকপক্ষ। নতুন নিয়মে বিশেষ শ্রেণির শ্রমিকদের জন্য পিএফের অঙ্ক কমিয়ে আনার কথা ভাবা হচ্ছে বলে খবর
কে আর সি টাইমস ডেস্ক
বাড়ির পরিচারিকা ও গাড়ি চালকদের প্রভিডেন্ট ফান্ড চালু করার প্রস্তাব দিয়েছে কেন্দ্রীয় শ্রম মন্ত্রক। এর জন্য পিএফ আইনে বদলের কথাও ভাবছে কেন্দ্রীয় মন্ত্রক। আগেই দেশের অসংঘটিত ক্ষেত্রের শ্রমিকদের জন্য প্রধানমন্ত্রীর শ্রম যোগী মান ধন পেনশন যোজনা চালু হয়েছে। এরপরে এবার নতুন পদক্ষেপ নিতে চলেছে কেন্দ্রীয় সরকার। বর্তমানে মূল বেতনের ১২ শতাংশ কাটা হয় প্রভিডেন্ট ফান্ড হিসেবে। আরও ১২ শতংশ দেয় মালিকপক্ষ। নতুন নিয়মে বিশেষ শ্রেণির শ্রমিকদের জন্য পিএফের অঙ্ক কমিয়ে আনার কথা ভাবা হচ্ছে বলে খবর।
উল্লেখ্য, বিড়ি, পাট, ইটভাটা শ্রমিকদের ক্ষেত্রে পিএফের হার এখন ১০ শতাংশ। পাশাপাশি কোনও রুগ্ন শিল্পের ক্ষেত্রের ১০ শতাংশ পিএফ জমা দেওয়ার নিয়ম রয়েছে। কোনও সংস্থায় ২০ জনের বেশি কর্মী থাকলেই ওই নিয়ম লাগু হয়। এখন বাড়ির পরিচারিকা বা গাড়ির চালকদের জন্য পিএফ চালু করা হলে তার আওতায় চলে আসবেন বহু মানুষ।


