অ্যাম্বুলেন্সের অপব্যবহার ঠেকাতে নয়া নির্দেশিকা এনআরএসর

< 1 - মিনিট |

অনেক সময়েই অভিযোগ ওঠে হাসপাতালের অ্যাম্বুলেন্স নাকি কাজে লাগানো হয় সরকারি আধিকারিকদের বাড়ি পৌছানো এবং বাড়ি থেকে আনার ক্ষেত্রে

কে আর সি টাইমস ডেস্ক

অ্যাম্বুলেন্স নিয়ে বিতর্কের শেষ নেই| অ্যাম্বুলেন্সের কারণে বিভিন্ন সময়ে বিভিন্ন বিতর্কের স্বীকার হাসপাতাল কর্তৃপক্ষ| অনেকেরই অভিযোগ সরকারি হাসপাতালে সঠিক ভাবে মেলেনা অ্যাম্বুলেন্স| সঠিক সময়ে পাওয়া যায়না অ্যাম্বুলেন্স|তাই সেই সব অভিযোগ ঘোচাতে অপব্যবহার ঠেকাতে এবার নয়া নির্দেশিকা জারি করল এনআরএস মেডিক্যাল কলেজ| এবার থেকে এনআরএস মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের সামনেই দাঁড়িয়ে থাকবে অ্যাম্বুলেন্স শুধু মাত্র রোগীদের জন্য।

অনেক সময়েই অভিযোগ ওঠে হাসপাতালের অ্যাম্বুলেন্স নাকি কাজে লাগানো হয় সরকারি আধিকারিকদের বাড়ি পৌছানো বাড়ি থেকে আনার ক্ষেত্রে|আবার এও অভিযোগ উঠেছিল সরকারি ফাইল স্বাস্থ্য দফতরে পাঠানো থেকে পে এন্ড একাউন্টস দফতরে সরকারি নথি পৌছে দেওয়া সব কাজেই লাগতো এই অ্যাম্বুলেন্স| এরকম অভিযোগেই নড়ে চরে বসে হাসপাতাল কর্তৃপক্ষ |আর অন্য কোনও কাজে লাগানো  যাবেনা অ্যাম্বুলেন্স। নির্দেশিকা অনুযায়ী শুধুমাত্র রোগীদের কাজেই ব্যবহার হবে অ্যাম্বুলেন্স। অন্য সময়ে এনআরএস-র জরুরি বিভাগের সামনেই দাঁড়িয়ে থাকবে অ্যাম্বুলেন্স|

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *