বাড়িতে বসেই মহিলারা স্তন ক্যানসার শনাক্ত করতে পারবেন
কে আর সি টাইমস ডেস্ক
বাড়িতে বসেই মহিলারা স্তন ক্যানসার শনাক্ত করতে পারবেন। এমনই ইলেক্ট্রোড বেসড সেন্সর ডিভাইস আবিষ্কার করল পশ্চিম বর্ধমানের দুর্গাপুর ন্যাশনাল ইনস্টিটিউট অব টেকনোলজির (এনআইটি) গবেষকরা। কম খরচে কম সময়ে স্তন ক্যানসার প্রাথমিক শনাক্ত করা যাবে। আবিস্কৃত স্ট্রীপ ও ডিভাইস গ্রামগঞ্জের মহিলাদের নাগালের মধ্যেই রাখার গবেষনা চালাচ্ছেন বিজ্ঞানীদের।
সেন্সর ডিভাইসটি ইলেক্ট্রোড বেসড সেন্সর। দেখতে অনেকটাই প্রেগনেন্সি টেস্ট স্ট্রিপের মতো। দুর্গাপুর ন্যাশনাল ইনস্টিটিউট অব টেকনোলজি (এনআইটির) বায়ো টেকনোলজি ডিপার্টমেন্ট ও ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্ট যৌথ গবেষনার আবিষ্কার। গবেষনায় যুক্ত বায়ো টেকনোলজি ডিপার্টমেন্টের অ্যাসোসিয়েট অধ্যাপিকা মনিদীপা ঘোষ, গবেষক টি. সাগরিকা। এবং ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টের অ্যাসোসিয়েট অধ্যাপক চিরঞ্জীব কোলে ও গবেষক সৌরভ ধারা গত কয়েকমাস ধরে ব্রেস্ট কার্সিনোমা বায়ো মার্কার গবেষণায় যুক্ত রয়েছেন। এনআইটির বায়ো টেকনোলজির অ্যাসোসিয়েট অধ্যাপিকা ডঃ মনিদীপা ঘোষ জানান,” স্তন ক্যানসারের বর্তমানে যেসমস্ত পরীক্ষা পদ্ধতি রয়েছে। সেগুলো লজ্জায় বেশীরভাগ মহিলারা পরীক্ষা করাতে চায় না। নতুন আবিষ্কৃত সেন্সর স্ট্রিপে এক ফোঁটা রক্তের বিন্দু ফেলে দিলেই বাড়িতে বসেই জানা যাবে মহিলাদের স্তন ক্যান্সারের সম্ভাবনা কতখানি রয়েছে।” তিনি বলেন,” স্ট্রীপের মধ্যে মহিলার এক ফোঁটা রক্ত দিয়ে, সেটি ছোট একটি ডিভাইস মেশিন রয়েছে তাতে ঢোকাতে হবে। এবং তারপর রক্তে ‘হার-টু’ এন্টেজেন বায়ো মার্কার লেভেল কতটা, সেটা তাড়াতাড়ি শনাক্ত করে দেবে। মুলত প্রতি মিলি লিটার রক্তে ১৫ ন্যানোগ্রামের বেশি থাকলে, ওই মহিলার স্তন ক্যান্সারের সম্ভাবনা থাকবে। তারপর স্তন ক্যান্সার নিশ্চিতের জন্য অন্যান্য নির্নায়কের পরীক্ষা করাতে পারবে।” জানা গেছে, ভারতে ১.৫ মিলিয়ন মহিলা স্তন ক্যান্সারের আক্রান্ত হয়। গবেষকদের দাবী, “স্ট্রীপ বেসড সেন্সর ডিভাইসটির মাধ্যমে আগাম শনাক্ত করে স্তন ক্যান্সার নিরাময় সহজ সম্ভব হবে।”


