ইনফোসিসের ধাঁচে এবার উইপ্রোকেও ফ্রি হোল্ডে জমি দিল রাজ্য

2 - মিনিট |

গত ৮ বছর ধরে চলে অচলাবস্থা । দীর্ঘ আলোচনার পর গত বছর নিউটাউনে উইপ্রোর প্রকল্পের পাশেই ফ্রি হোল্ডে ৫০ একর জমি পায় ইনফোসিস । শর্ত ছিল অন্তত ৫১ শতাংশ জমিতে তথ্য প্রযুক্তি শিল্প করতেই হবে । বাকি ৪৯ শতাংশ ইচ্ছামতো ব্যবহার করতে পারবে তারা । তার পরই একই শর্তে জমি দাবি করে উইপ্রো

কে আর সি টাইমস ডেস্ক

রাজ্যের অর্থনৈতিক অবস্থা চাঙ্গা করতে ইনফোসিসের ধাঁচে এবার উইপ্রোকেও ফ্রি হোল্ডে জমি দিল রাজ্য সরকার | এবার উইপ্রোকেও ফ্রি হোল্ডে জমি দিল রাজ্য সরকার । মঙ্গলবার নবান্ন সূত্রে এই তথ্য জানা গেছে | এর ফলে জমির ৪৯ শতাংশ অংশ ইচ্ছা মতো ব্যবহার করতে পারবে সংস্থাটি । ৫১ শতাংশে করতেই হবে তথ্যপ্রযুক্তি শিল্প । ওই জমিতে সংস্থার কলকাতায় দ্বিতীয় ক্যাম্পাস তৈরি হবে বলে জানিয়েছে উইপ্রো । সেখানে অন্তত ১০,০০০ কর্মসংস্থান তৈরি হবে বলে দাবি তাদের ।

বাম সরকার ২০১১ সালে ৯৯ বছরের লিজে নিউটাউনে উইপ্রোকে ৫০ একর জমি দেয় । উইপ্রোর দাবি ছিল, এসইজেডের মর্যাদা দিতে হবে তাদের প্রকল্পকে । বামফ্রন্ট সরকার তাতে রাজিও ছিল । কিন্তু তখন রাজি হয়নি ইনফোসিস ও উইপ্রো । এরই মধ্যে রাজ্যে ক্ষমতায় আসে তৃণমূল । সরকারের তরফে পরিস্কার জানিয়ে দেওয়া হয়, কোনও ভাবেই এসইজেডের মর্যাদা দেওয়া হবে না রাজ্যের কোনও প্রকল্পকে । বদলে এসইজেডের কিছু সুযোগ সুবিধা সংস্থাকে দিতে রাজি হয় রাজ্য সরকার । তবে তাতে রাজি ছিল না ইনফোসিস ও উইপ্রো ।

গত ৮ বছর ধরে চলে অচলাবস্থা । দীর্ঘ আলোচনার পর গত বছর নিউটাউনে উইপ্রোর প্রকল্পের পাশেই ফ্রি হোল্ডে ৫০ একর জমি পায় ইনফোসিস । শর্ত ছিল অন্তত ৫১ শতাংশ জমিতে তথ্য প্রযুক্তি শিল্প করতেই হবে । বাকি ৪৯ শতাংশ ইচ্ছামতো ব্যবহার করতে পারবে তারা । তার পরই একই শর্তে জমি দাবি করে উইপ্রো । সমস্যা সমাধানে গত মাসে মন্ত্রীগোষ্ঠী গঠন করেন মমতা বন্দ্যোপাধ্যায় । তাতে ছিলেন শিল্পমন্ত্রী অমিত মিত্র, শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, পুরমন্ত্রী ফিরহাদ হাকিম । মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাদের সঙ্গে আলোচনা করে সমাধান সূত্র বের করেন । ইনফোসিসের শর্ত মেনেই শেষ পর্যন্ত উইপ্রোকেও ৫০ একর জমি দেওয়া হয় । এই সিদ্ধান্তের মধ্যে দিয়ে একদিকে যেমন তথ্যপ্রযুক্তির উন্নতি হবে তেমন রাজ্যের কোষাগার ভরবে ।

রাজ্যের বর্তমান শিল্প পরিস্থিতি ও রাজ্যের কোষাগারের কথা বিবেচনা করে উইপ্রোকেও ফ্রি হোল্ডে জমি দেওয়ার সিদ্ধান্ত ওই মন্ত্রীগোষ্ঠী । নিউটাউনের ওই জমির জন্য ইতিমধ্যে সরকারকে ৭৫ কোটি টাকা দিয়েছে উইপ্রো । কিন্তু ফ্রি হোল্ডে জমি পেতে গেলে তাদের আরও কিছু টাকা দিতে হবে রাজ্য সরকারকে । ফলে সরকারি কোষাগার ভরবে বলে নবান্ন কর্তাদের ধারনা ।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *