১২৬ বছরে প্রথমবার গণেশ প্রতিমার বিসর্জন দিল না লাতুর

< 1 - মিনিট |

মহারাষ্ট্রের খরা বিধ্বস্ত মারাঠওয়াড়া অঞ্চলের লাতুর জেলায় গণেশ মূর্তি জলে বিসর্জন না দিয়ে জেলা প্রশাসনের কাছে জমা পড়েছে। জলের অভাব থাকায় জেলা প্রশাসন এই বছর ১০০০০এরও বেশি গণেশ মূর্তি জলে না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে

কে আর সি টাইমস ডেস্ক

বৃষ্টিপাতের অভাব বিবেচনা করে জেলাশাসক জলে প্রতিমা নিরঞ্জন না করার আদেশ পাস করার পর গণপতি প্রতিমা জলে নিমজ্জিত না করে জেলা প্রশাসনের কাছে জমা দিলেন লাতুরবাসী। মহারাষ্ট্রের খরা বিধ্বস্ত মারাঠওয়াড়া অঞ্চলের লাতুর জেলায় গণেশ মূর্তি জলে বিসর্জন না দিয়ে জেলা প্রশাসনের কাছে জমা পড়েছে। জলের অভাব থাকায় জেলা প্রশাসন এই বছর ১০০০০এরও বেশি গণেশ মূর্তি জলে না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এই প্রতিমাগুলি মন্দিরে রাখার ব্যবস্থা করেছে পৌর কর্পোরেশন। ১২৬ বছরে এই প্রথমবার মহারাষ্ট্রের কোনও জেলায় গণেশ প্রতিমা জলে দেওয়া হয়নি।

কালেক্টর শ্রীকান্তের কথায়, জন সচেতনতার কারণে মূর্তিগুলি নিমজ্জন না করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গণেশ পুজোর কমিটিগুলির সঙ্গে বৈঠকের পরই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। জেলাশাসক জানান, খরার কারণে লাতুর সর্বদা খবরের শিরোনামে থাকে। লাতুরে চলতি বছর গড়ে ৪৫ শতাংশ বৃষ্টিপাত হয়েছে। 

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *