বছর ৪০-এর শান্তিপদ পালকে তল্লাশি করে তার কাছ থেকে ৪৫ লক্ষ টাকা মূল্যের ৪০০ গ্রাম হেরোইন বাজেয়াপ্ত করা হয়
কে আর সি টাইমস ডেস্ক
কলকাতার নারকেলডাঙায় এক ব্যক্তির কাছ থেকে ৪০০ গ্রাম হেরোইন বাজেয়াপ্ত করল কলকাতা পুলিশের নার্কোটিক সেলের আধিকারিকেরা। সোমবার পুলিশের তরফে এমনই জানানো হয়েছে।
বাজেয়াপ্ত হওয়া হেরোইনের দাম প্রায় ৪৫ লক্ষ টাকা। এই ঘটনায় বছর ৪০-এর শান্তিপদ পাল নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। ধৃতের বাড়ি নদিয়া জেলার কালীগঞ্জে। রবিবার গোপন সূত্র থেকে খবর পেয়ে নারকেলডাঙায় তল্লাশি অভিযান চালায় নার্কোটিক সেলের আধিকারিকেরা।
সেই সময় বছর ৪০-এর শান্তিপদ পালকে তল্লাশি করে তার কাছ থেকে ৪৫ লক্ষ টাকা মূল্যের ৪০০ গ্রাম হেরোইন বাজেয়াপ্ত করা হয়। উপযুক্ত কোনও কারণ দেখাতে না পারায় তাকে গ্রেফতার করা হয়। এই ঘটনায় মামলা দায়ের করা হয়েছে নারকেলডাঙা থানায়। ধৃতকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। এর পেছনে কোনও চক্র কাজ করছে কিনা তার খোঁজ করা হচ্ছে। এদিন ওই ব্যক্তিকে শিয়ালদহ আদালতয়ে তোলা হবে।


