ওই যুদ্ধজাহাজ সাধারণত এডেন উপসাগরে মালবাহী জাহাজকে নিরাপত্তা দিতেই ব্যবহার করা হয় বলে খবর
কে আর সি টাইমস ডেস্ক
দক্ষিণ ভারত মহাসাগরে চিনা যুদ্ধজাহাজের অস্তিত্ব টের পাওয়া গিয়েছে। ভারতীয় নৌসেনার নজরদারি বিমান পি-৮১-র ক্যামেরায় ধরা পড়েছে চিনা যুদ্ধজাহাজ শিয়ান ৩২-এর ছবি। যদিও পরে দক্ষিণ ভারত মহাসাগর থেকে শ্রীলঙ্কার জল সীমানায় ঢুকে পড়ে চিনা জাহাজটি।
এছাড়াও ভারত মহাসাগরে একটি চিনা রণতরী দেখা গেছে বলে জানিয়েছে ভারতীয় নৌসেনা সূত্র। তবে ওই যুদ্ধজাহাজ সাধারণত এডেন উপসাগরে মালবাহী জাহাজকে নিরাপত্তা দিতেই ব্যবহার করা হয় বলে খবর। প্রসঙ্গত, চিন আগে কখনও নিজেদের জলসীমার বাইরে বিশেষ যুদ্ধজাহাজ পাঠাত না। তবে ২০০৮-এ এডেন উপসাগরে সোমালিয়ার জলদস্যুদের দৌরাত্ম্যের জেরে চিনের নৌবাহিনীও সেখানে যাতায়াত শুরু করে। কারণ, চিনের জ্বালানির ৭৫% এই অঞ্চল দিয়েই পার হয়।


