কেদারনাথ-বদ্রীনাথ সফরে সস্ত্রীক সেনাপ্রধান

< 1 - মিনিট |

কেদারনাথ মন্দিরে পুজো দিলেন সেনাপ্রধান বিপিন রাওয়াত।

কে আর সি টাইমস ডেস্ক

প্রধানমন্ত্রীর পর এবার কেদারনাথ মন্দিরে পুজো দিলেন সেনাপ্রধান বিপিন রাওয়াত। উত্তরাখণ্ডে কেদারনাথ মন্দিরে বুধবার স্ত্রী মধুলিকা রাওয়াতকে সঙ্গে নিয়েই পুজো দিয়েছেন সেনাপ্রধান। এরপর এখান থেকে বদ্রীনাথ যাওয়ার কথা তাঁর ।  প্রসঙ্গত,  লোকসভা নির্বাচনের পর কেদারনাথ মন্দিরে পুজো দিয়েছিলেন প্রধানমন্ত্রী। সেখানে ১৭ ঘন্টা ধ্যানও করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিন সকালেই সস্ত্রীক কেদারনাথ মন্দিরে উপস্থিত হন সেনাপ্রধান জেনারেল বিপিন রাওয়াত। কেদারনাথ মন্দিরে পুজো এদিন দিয়েছেন সেনাপ্রধান বিপিন রাওয়াত ও তাঁর স্ত্রী মধুলিকা রাওয়াত। কেদারনাথের পাশাপাশি বুধবার বদ্রীনাথেও সস্ত্রীক পুজো দেওয়ার কথা রয়েছে সেনা প্রধানের। এর আগে প্রধানমন্ত্রীও উত্তরাখণ্ডে কেদারনাথে পুজো দেওয়ার পাশাপাশি বদ্রীনাথেও পুজো দিয়েছিলেন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Related news