উপচে পড়া ভিড় ধর্মতলা চত্বরে

< 1 - মিনিট |

জামাকাপড়ের দোকান থেকে জুতোর দোকান,ব্যাগের দোকানে,প্রসাধনীর দোকানেও উপচে| বাদ যাচ্ছে না খাওয়ার দোকানও

কে আর সি টাইমস ডেস্ক

আর মাত্র হাতে গুনে ১২ দিন | পুজো একেবারে দোরগোড়ায় এসে কড়া নাড়ছে|তারপরেই  সারা বছরের প্রতিক্ষা শেষ | আর তাই শেষ সময় জোর কদমে চলছে পুজোর কেনাকাটা | তার উপরে আজ রবিবার ছুটির বেলায়  উপচে পড়া ভিড় ধর্মতলা চত্বরে|

আর মাত্র কয়েকটা দিন তারপরেই দুর্গা পুজো| ইতিমধ্যেই শহরতলিতে সাজো সাজো রব| বাঁধা হচ্ছে প্যান্ডেলও |কুমোরটুলিতে জোর কদমে চলছে প্রতিমা গড়ার কাজ | আর তাই শেষবেলায় বেশ ভালোই ভিড় জমেছে ধর্মতলা চত্বরে|

জামাকাপড়ের দোকান থেকে জুতোর দোকান,ব্যাগের দোকানে,প্রসাধনীর দোকানেও  উপচে  | বাদ যাচ্ছে না খাওয়ার দোকানও | কেনাকাটার পর ক্লান্ত ক্রেতারা জিরিয়ে নিচ্ছেন রাস্তার দু ধারের খাওয়ার দোকান গুলোতে |এরফলে বেশ ভালো লাভবান হচ্ছেন খাওয়ার দোকানের বিক্রেতারা | ধর্মতলা চত্বরে দেখলেই বোঝা যাচ্ছে পুজোর আর বেশি দেরী নেই |

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *