কাছাড়ের উধারবন্দে পিস্তল-সহ আটক যুবক

< 1 - মিনিট |

গোপন তথ্যের ভিত্তিতে আজ উধারবন্দের কুম্ভিরগ্রাম-শিলচর ভিআইপি রোডে এএছ ১১ ই ০৫৫৭ নম্বরের একটি ম্যাজিক যাত্রীবাহী ভ্যানে তালাশি চালান আসাম রাইফেলস-এ জওয়ানরা

কে আর সি টাইমস ডেস্ক

অসমের কাছাড় জেলার উধারবন্দে সোমবার পিস্ত-সহ জনৈক যুবককে পাকড়াও করেছেন আসাম রাইফেলস-এর জওয়ানরা৷ ধৃত যুবককে উধারবন্দ থানার অন্তর্গত দুর্গানগর গ্রামের বাসিন্দা আজির উদ্দিন বড়ভুইয়াঁ বলে পরিচয় পাওয়া গেছে। 

উধারবন্দ থানা সূত্রের খবর, গোপন তথ্যের ভিত্তিতে আজ উধারবন্দের কুম্ভিরগ্রাম-শিলচর ভিআইপি রোডে এএছ ১১ ই ০৫৫৭ নম্বরের একটি ম্যাজিক যাত্রীবাহী ভ্যানে তালাশি চালান আসাম রাইফেলস-এ জওয়ানরা। তালাশি অভিযানে পয়েন্ট ২ এমএম পিস্তল এবং ২৪টি সক্রিয় গুলি উদ্ধার করেছেন অভিযানকারীরা৷ আগ্নেয়াস্ত্র কারবারের সঙ্গে জড়িত অভিযোগে ম্যাজিকের চালক আজির উদ্দিনকে আটক করেছেন আসাম রাইফলস-এর অভিযানকারীরা৷  পরে আইনি বিধি বলে উদ্ধারকৃত পিস্তল ও গুলি-সহ ধৃত আজির উদ্দিনকে উধারবন্দ থানা কর্তৃপক্ষের হাতে সমঝে দিয়েছেন আসাম রাইফেলস কর্তৃপক্ষ৷ ধৃতকে উপযুক্ত আইনে গ্রেফতার করে পুলিশ জিজ্ঞাসাবাদ করছে বলে জানা গেছে। সে নিজে কিংবা কোন আগ্নেয়াস্ত্র কারবারি চক্রের সঙ্গে তার যোগাযোগ তা জানতে চেষ্টা করা হচ্ছে বলে থানান বড়বাবু জানিয়েছেন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Related news