অর্থ মন্ত্রকের সবুজ সংকেত পাওয়ার পরে সুদের টাকা গ্রাহকদের অ্যাকাউন্টে পাঠানো হবে। বর্তমানে, পিএফ-এর টাকা তোলার ক্ষেত্রে ৮.৫৫ শতাংশ হারে সুদ হিসাব করছে ইপিএফও
কে আর সি টাইমস ডেস্ক
দুর্গাপুজোর আগেই পুজো ধামাকা! ইপিএফও-এর ৬ কোটির বেশি কর্মী সদস্যের পিএফ অ্যাকাউন্টে ৮.৬৫ শতাংশ হারে সুদের টাকা দেওয়া হবে পুজোর আগেই। ঘোষণা সত্যি করে মঙ্গলবার এমনটাই জানালেন কেন্দ্রীয় শ্রমমন্ত্রী সন্তোষ কুমার গাঙ্গোয়ার।
গত ২১ ফেব্রুয়ারি ২০১৮-১৯ অর্থবর্ষের জন্য কর্মীদের পিএফ আমানতে ৮.৬৫ শতাংশ হারে সুদ দেওয়ার বিষয়টিতে অনুমোদন দেয় ইপিএফও-র কেন্দ্রীয় অছি পরিষদ। তারপর বিষয়টিতে ছাড়পত্র দেওয়ার জন্য কেন্দ্রীয় অর্থ মন্ত্রকের কাছে পাঠানো হয়।
জানা গিয়েছে, অর্থ মন্ত্রকের সবুজ সংকেত পাওয়ার পরে সুদের টাকা গ্রাহকদের অ্যাকাউন্টে পাঠানো হবে। বর্তমানে, পিএফ-এর টাকা তোলার ক্ষেত্রে ৮.৫৫ শতাংশ হারে সুদ হিসাব করছে ইপিএফও। ২০১৭-১৮ অর্থবছরের জন্য এই সুদের হার অনুমোদন করা হয়েছিল।
এদিন গাঙ্গোয়ার বলেন, ২০১৭-১৮ অর্থবছরের তুলনায় ‘১০ বেসিস পয়েন্ট বেশি’ করা হয়েছে সুদের হার। অর্থ মন্ত্রকের কিছু আপত্তির কারণেই গত ফেব্রুয়ারি মাস থেকে এই সিদ্ধান্ত কার্যকর করা সম্ভব হয়নি বলে তিনি জানান।


