বেঙ্গালুরুতে বেসরকারি সিকিউরিটি এজেন্সির মালিকের বিরুদ্ধে শ্রমিকদের অত্যাচার চালানোর অভিযোগ, নিরুদ্দেশ হাইলাকান্দির দুই

< 1 - মিনিট |

সিকিউরিটি এজেন্সির মালিক মহম্মদ সে‌লিম খানকে বেঙ্গালুরু এইচএসআর লেআউট থানার পুলিশ গ্রেফতার করেছে

কে আর সি টাইমস ডেস্ক

এক বেসরকারি সিকিউরিটি এজেন্সির মালিকের বিরুদ্ধে  নিজের কোম্পানির শ্রমিকদের বিরুদ্ধে নারকীয় অত্যাচার চালানোর অভিযোগ উঠেছে। মারের ভয়ে নিরুদ্দেশ হয়ে  আছেন কয়েকজন শ্রমিক। দক্ষিণ ভারতের  বেঙ্গালুরুতে সংঘটিত এই ঘটনায় নিরুদ্দেশ হওয়া শ্রমিক দুজনের ঘর হাইলাকান্দি জেলায়।

বেঙ্গালুর সিকিউরিটি এজেন্সি নামের একটি বেসরকারি এজেন্সিতে কাজ করতেন এই শ্রমিকরা। কিছুদিন আগে শ্রমিকদের বেতন দেওয়ার সময় সেই সিকিউরিটি এজেন্সির মালিক ঠিকমত কাজ না করার অজুহাতে শ্রমিকদের বেধড়কভাবে মারধর করেন। এর ফলে ভয় পেয়ে কয়েকজন শ্রমিক নিরুদ্দেশ হয়ে যায়। এদের মধ্যে  অজয় রায় নামের এক শ্রমিকের বাড়ি হচ্ছে হাইলাকান্দি জেলার আয়নাখাল চা বাগানে। অন্যজন বিশ্বজিত রায় মনাছড়া চা বাগানের বাসিন্দা। এছাড়াও বরাকের তৃতীয় শ্রমিক ফরিজ উদ্দিনের বাড়ি হচ্ছে কাছাড় জেলার বড়খলায়।

এভাবে শ্রমিকদের বিরুদ্ধে পাশবিক অত্যাচার চালানোর অভিযোগে সিকিউরিটি এজেন্সির মালিক মহম্মদ সে‌লিম খানকে বেঙ্গালুরু এইচএসআর লেআউট থানার পুলিশ গ্রেফতার করেছে বলে খবর পাওয়া গেছে। সেই সঙ্গে   পুলিশ নিখোঁজ শ্রমিকদের তল্লাশি আরম্ভ করেছে। তবে এখনও পর্যন্ত নিখোঁজ শ্রমিকদের ফিরে আসার খবর পাওয়া যায়িন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *