ভারতীয় সেনার গোলায় পিওকে-তে চারটি লঞ্চ প্যাড ধ্বংস, নিহত ৬ থেকে ১০ পাকিস্তানি জওয়ান

< 1 - মিনিট |

তংগধার সেক্টর দিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা করে জঙ্গিরা। জঙ্গিদের সেই প্রচেষ্টা ব্যর্থ করে দিয়েছিল ভারতীয় সেনা

কে আর সি টাইমস ডেস্ক

পাকিস্তান অধিকৃত কাশ্মীরে জঙ্গিদের লঞ্চ প্যাড গুঁড়িয়ে দিয়েছে ভারতীয় সেনাবাহিন। ভারতের যোগ্য জবাবের জেরে ছয় থেকে দশজন পাকিস্তানি সেনা জওয়ান নিকেশ হয়েছে। চারটি লঞ্চ প্যাড একেবারে ধ্বংস করে দেওয়া হয়েছে। 

রবিবার বিকেলে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সেনাপ্রধান বিপিন রাওয়াত জানিয়েছেন যে রিপোর্ট এসেছে তাতে জানা গিয়েছে ছয় থেকে দশজন পাকিস্তানি জঙ্গি খতম হয়েছে। তিনটি জঙ্গিঘাঁটি ধ্বংস করে দেওয়া হয়েছে। একই সংখ্যাক সন্ত্রাসবাদীর মৃত্যুরও খবর পাওয়া গিয়েছে। শনিবার বিকেলে তংগধার সেক্টর দিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা করে জঙ্গিরা। জঙ্গিদের সেই প্রচেষ্টা ব্যর্থ করে দিয়েছিল ভারতীয় সেনা। আর্টিলারি হামলায় পাকিস্তান অধিকৃত কাশ্মীরের পরিকাঠামো ব্যাপক ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।  উল্লেখ করা যেতে পারে পাকিস্তানের সংঘর্ষ বিরতি লঙ্ঘনের পরে যোগ্য জবাব দেয় ভারতীয় সেনা। আর্টিলারি হামলা চালিয়ে পাকিস্তান অধিকৃত কাশ্মীরের একাধিক লঞ্চ প্যাড গুড়িয়ে দেওয়া হয়েছে। দুই সেনা জওয়ান এবং এক ভারতীয় নাগরিকের মৃত্যু মধুর প্রতিশোধ নিয়েছে ভারত। 

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *