শীঘ্রই ৪৬০ জন শিক্ষকের নিয়োগপত্র ছাড়বে ত্রিপুরা সরকার

< 1 - মিনিট |

শীঘ্রই শিক্ষক নিয়োগে অফার ছাড়বে ত্রিপুরা সরকার। ৪৬০ জন শিক্ষক নিয়োগের প্রক্রিয়া প্রায় চূড়ান্ত, জানিয়েছেন শিক্ষামন্ত্রী রতনলাল নাথ।

কে আর সি টাইমস ডেস্ক

শীঘ্রই শিক্ষক নিয়োগে অফার ছাড়বে ত্রিপুরা সরকার। ৪৬০ জন শিক্ষক নিয়োগের প্রক্রিয়া প্রায় চূড়ান্ত, জানিয়েছেন শিক্ষামন্ত্রী রতনলাল নাথ। 

রবিবার তিনি জানিছেন, নবম ও দশম শ্রেণির জন্য এসটিজিটি শিক্ষক পদে ৪৫০ জনকে নিয়োগপত্র দেওয়া হবে। তাঁদের কাগজপত্র যাচাইয়ের কাজ চলছে। তাঁর দাবি, টিআরবিটির কাছে এসটিজিটি ৬২৫ জন শিক্ষক চেয়েছিল শিক্ষা দফতর। কিন্তু টিআরবিটি মাত্র ৪৫০ জনকে বাছাই করতে পেরেছে। তিনি জানান, সাধারণ শ্রেণির ৩০৮ জন, এসসি ১০১ জন, এসটি ১৮৪ জন, দিব্যাঙ্গ ১৯ জন এবং প্রাক্তন সৈনিকদের কোটায় ১৩ জন শিক্ষকের প্রয়োজন বলে জানানো হয়েছিল টিআরবিটিকে। কিন্তু টিআরবিটি সাধারণ শ্রেণির ৩০৮ জন, এসসি ৯৫ জন, এসটি ৪৩ জন, দিব্যাঙ্গ ৪ জনকে বাছাই করে তালিকা শিক্ষা দতরের কাছে পাঠিয়েছে। প্রাক্তন সৈনিক কোটায় কাউকেই বাছাই কারাতে পারেনি টিআরবিটি। শিক্ষামন্ত্রী জানিয়েছেন, তাঁরা গত জুন মাসে পরীক্ষা দিয়েছিলেন।  তেমনি, এসটিপিজিটি ৭৫ জন শিক্ষক নিয়োগের জন্য টিআরবিটির কাছে প্রস্তাব পাঠিয়েছিল শিক্ষা দফতর। কিন্তু মাত্র ১০ জনকে বাছাই করে তালিকা শিক্ষা দফতরের কাছে পাঠিয়েছে টিআরবিটি। এখন তাঁদের কাগজপত্র যাচাইয়ের কাজ চলছে। খুব শীঘ্রই তাঁদের নিয়োগপত্র দেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী। 

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *