অটল অমৃত-এর অধীনে রোগীরা এখন পাবেন আরও ছয়টি রোগের চিকিৎসা সাহায্য, জানালেন হিমন্ত

< 1 - মিনিট |

ইতিমধ্যে ক্যানসার, হৃদরোগ, যকৃত-সহ ছয়টি রোগে আক্রান্তদের অটল অমৃত-এর অধীনে সুবিধা দেওয়া হচ্ছিল। আরও ছয়টি যোগ হওয়ায় এখন থেকে অটল অমৃত অভিযানের সুবিধাভোগীরা মোট ১২টি রোগের জন্য ‘ক্যাশলেস’ চিকিৎসা পরিষেবা পাবেন।

কে আর সি টাইমস ডেস্ক

অটল অমৃত অভিযানে এখন থেকে অতিরিক্ত আরও ছয়টি রোগকে যুক্ত করা হবে। রাজ্যের স্বাস্থ্যমন্ত্ৰী হিমন্তবিশ্ব শৰ্মা আজ এই খবর দিয়েছেন। বুধবার দিশপুরে জনতা ভবনে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে গত ২১ অক্টোবর ক্যাবিনেট অটল অমৃত অভিযানের বিস্তারিত প্রস্তাবে অনুমোদন দিয়েছে বলে জানান মন্ত্ৰী ড. হিমন্তবিশ্ব।

তিনি বলেন, ইতিমধ্যে ক্যানসার, হৃদরোগ, যকৃত-সহ ছয়টি রোগে আক্রান্তদের অটল অমৃত-এর অধীনে সুবিধা দেওয়া হচ্ছিল। আরও ছয়টি যোগ হওয়ায় এখন থেকে অটল অমৃত অভিযানের সুবিধাভোগীরা মোট ১২টি রোগের জন্য ‘ক্যাশলেস’ চিকিৎসা পরিষেবা পাবেন।

উল্লেখ্য, অটল অমৃত অভিযানের অধীনে একজন রোগীকে সরকারের তরফে ২ লক্ষ টাকার চিকিৎসা সাহায্য দেওয়া হয়। বছরে ৫ লক্ষের নীচে উপার্জনকারী প্ৰতিটি পরিবার এই সুবিধা পাবে।

মন্ত্রী ড. শর্মা আজ জানান, বিস্তৃত অটল অমৃত অভিযান প্রকল্পের অধীনে আইসিইউতে ভরতি যে-কোনও রোগী, জাপানিজ এনকেফেলাইটিস, একিউট এনকেফেলাইটিস, যে-কোনও দুৰ্ঘটনা, ১৪ বছরের নীচে শিশু-বালকের যে-কোনও গুরুতর চিকিৎসা এবং অস্ত্ৰোপচার যুক্ত করা হয়েছে।  আগামী ১ নভেম্বর থেকে নতুন নিয়ম কাৰ্যকর করতে রাজ্য সরকার নোটিফিক্যাশন জারি করবে বলেও জানান তিনি। প্রসঙ্গক্রমে স্বাস্থ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা জনান, এখন পৰ্যন্ত অটল অমৃত-এর অধীনে রাজ্যের ১.৭ কোটি মানুষ তাঁদের নাম রেজিস্ট্রেশন করেছেন। এছাড়া ইতিমধ্যে এঁদের মধ্যে ৬০ হাজার জন এর বলে উপকৃত হয়েছেন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *