ত্রিপুরার রাঘনা ও কমলপুরে সীমান্তহাট নির্মাণে সম্মতি দিয়েছে বাংলাদেশ

< 1 - মিনিট |

রাঘনা এবং কমলপুরে আরও দুটি নতুন সীমান্তহাট নির্মাণের বিষয়টি বাংলাদেশের শ্রীহট্টে ২০১৯ সালের ২৩ থেকে ২৪ এপ্রিল অনুষ্ঠিত দ্বিতীয় জয়েন্ট কমিটির বৈঠকে বাংলাদেশ সরকারের কাছে পেশ করা হয়েছিল

কে আর সি টাইমস ডেস্ক

বাংলাদেশ সরকার উত্তর ত্রিপুরার পালবস্তি (রাঘনা) এবং ধলাই-এর কমলপুরে সীমান্তহাট নির্মাণের জন্য নো অবজেকশন সার্টিফিকেট জারি করেছে৷ প্রসঙ্গত, ত্রিপুরা-বাংলাদেশ সীমান্তে দুটি সীমান্তহাট চালু রয়েছে। এদের একটি দক্ষিণ ত্রিপুরার শ্রীনগরে এবং অপরটি সিপাহিজলা জেলার কমলাসাগরে৷ ওই দুই সীমান্তহাট সপ্তাহে একবার যথাক্রমে মঙ্গল এবং রবিবার বসে৷ রাঘনা এবং কমলপুরে আরও দুটি নতুন সীমান্তহাট নির্মাণের বিষয়টি বাংলাদেশের শ্রীহট্টে ২০১৯ সালের ২৩ থেকে ২৪ এপ্রিল অনুষ্ঠিত দ্বিতীয় জয়েন্ট কমিটির বৈঠকে বাংলাদেশ সরকারের কাছে পেশ করা হয়েছিল৷ ত্রিপুরা এবং বাংলাদেশের জয়েন্ট হাট ম্যানেজমেন্ট কমিটি ইতিমধ্যে কমলপুরে ১.৩৬ একর এবং পালবস্তিতে ১.৯২ একর জমি চিহ্ণিত করেছে৷  সম্প্রতি বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরকালে গত ৫ অক্টোবর বিষয়টি আবার তুলে ধরা হয়৷ রাজ্য সরকারের তদ্বিরের ফলে বাংলাদেশ সরকার এই নো অবজেকশন সার্টিফিকেটটি প্রদান করেছে৷ এখন মহকুমাস্তরে পার্চেজ কমিটির মাধ্যমে চিহ্ণিত জমিগুলি ক্রয় করা হবে৷ প্রয়োজনীয় অর্থ ইতিমধ্যে ধলাই এবং উত্তর ত্রিপুরার সংশ্লিষ্ট জমি অধিগ্রহণ সমাহর্তার কাছে প্রদান করা হয়েছে৷ আরও দুটি নতুন সীমান্তহাট স্থাপনের প্রস্তাব রয়েছে দক্ষিণ ত্রিপুরার বিলোনিয়ার রাধানগর ঘোষখামার এবং খোয়াইয়ের বেলছড়ায়৷ 

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *