ভূপেন হাজরিকার ৭৬টি কালজয়ী অসমিয়া গানের ইংরেজি রূপান্তর ‘উইংগড হর্স’ শীৰ্ষক বই মুখ্যমন্ত্ৰী সর্বানন্দ সনোয়ালকে উপহার তেজ হাজরিকা ও নাতি সেজ আকাশ হাজরিকার।
কে আর সি টাইমস ডেস্ক
ভারতরত্ন সুধাকণ্ঠ ভূপেন হাজরিকার ৭৬টি কালজয়ী অসমিয়া গানের ইংরেজি রূপান্তর ‘উইংগড হর্স’ শীৰ্ষক একটি বই মুখ্যমন্ত্ৰী সর্বানন্দ সনোয়ালকে উপহার দিয়েছেন তেজ হাজরিকা ও নাতি সেজ আকাশ হাজরিকা।
ড. ভূপেন হাজরিকার আমেরিকা নিবাসী ছেলে তেজ হাজরিকা এবং নাতি সেজ আকাশ হাজরিকা সোমবার মুখ্যমন্ত্ৰী সৰ্বানন্দ সনোয়ালের সরকারি আবাস ব্ৰহ্মপুত্ৰ রাজ্য অতিথিশালায় গিয়ে এই বইটি উপহার হিসেবে প্রদান করেছেন। সাক্ষাৎকালে তেজ হাজরিকা মুখ্যমন্ত্ৰী সনোয়ালের সঙ্গে রাজ্যের বিভিন্ন সাংস্কৃতিক বিষয় সম্পৰ্কে মতবিনিময় করেছেন। মুখ্যমন্ত্ৰী সনোয়াল সুধাকণ্ঠের ছেলেকে ভূপেন হাজরিকার বিস্তৃত কৰ্মরাজির প্ৰচার ও প্ৰসারের জন্য গঠিত ড. ভূপেন হাজরিকা ফাউন্ডেশনকে রাজ্য সরকারের তরফ থেকে প্ৰয়োজনীয় যাবতীয় সহায়-সহযোগিতা করার আশ্বাস দিয়েছেন। সে সময় উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্ৰীর মিডিয়া উপদেষ্টা হৃষীকেশ গোস্বামী এবং মুখ্যমন্ত্ৰীর আইন উপদেষ্টা শান্তনু ভরালি।


