প্রয়াত মহান গণিতজ্ঞ বশিষ্ঠ নারায়ণ সিং, পাটনা মেডিক্যাল কলেজে জীবনাবসান

< 1 - মিনিট |

মৃত্যুকালে বয়স হয়েছিল ৭৪ বছর। বহুদিন ধরেই অসুস্থ ছিলেন গণিতজ্ঞ বিশিষ্ঠ নারায়ণ সিং।

কে আর সি টাইমস ডেস্ক

প্রয়াত হলেন মহান গণিতজ্ঞ বশিষ্ঠ নারায়ণ সিং। বৃহস্পতিবার সকালে পাটনা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে (পিএমসিএইচ) শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি। মৃত্যুকালে বয়স হয়েছিল ৭৪ বছর। বহুদিন ধরেই অসুস্থ ছিলেন গণিতজ্ঞ বিশিষ্ঠ নারায়ণ সিং। কিছুদিন আগেই তাঁকে হাসপাতাল থেকে ছুটি দেওয়া হয়েছিল। হাসপাতাল থেকে ছুটি পাওয়ার পর ভাইয়ের পরিবারের সঙ্গে পাটনার কুলহাড়িয়া হাউসে থাকতেন তিনি। বুধবার গভীর রাতে রক্ত বমি হওয়ার পর তড়িঘড়ি তাঁকে পাটনা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়। বৃহস্পতিবার সকাল ন’টা নাগাদ পাটনা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে চিকিত্সাধীন অবস্থাতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন গণিতজ্ঞ বশিষ্ঠ নারায়ণ সিংয়ের।  দীর্ঘ ৪০ বছর ধরে সিজোফ্রেনিয়ার অসুখে ভুগছিলেন গণিতজ্ঞ বশিষ্ঠ নারায়ণ সিং, এটি একটি মানসিক রোগ। এক সময় আইনস্টাইনকেও চ্যালেঞ্জ জানিয়েছিলেন তিনি। বিশিষ্ট গণিতঞ্জ নারায়ণ সিংয়ের প্রয়াণে গভীর শোকের ছায়া বিহারজুড়ে।

১৯৪২ সালের ২ এপ্রিল বিহারের ভোজপুর জেলার বসন্তপুর গ্রামে জন্মগ্রহণ করেছিলেন নারায়ণ সিং। প্রাইমারি এবং সেকেন্ডারি পড়াশোনা নেতারহাট রেসিডেন্সিয়াল স্কুল থেকে, পাটনা সায়েন্স কলেজের ছাত্র ছিলেন নারায়ণ সিং। ছোট থেকেই অত্যন্ত মেধাবী ছিলেন নারায়ণ সিং। পাটনা সায়েন্স কলেজে পড়াশোনা করার সময় নারায়ণ সিংয়ের উপর নজর পড়েছিল ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জন কেলির। নারায়ণ সিংকে তাঁর প্রতিভার স্বীকৃতি দিয়ে ১৯৬৫ সালে আমেরিকায় নিয়ে গিয়েছিলেন কেলি। ১৯৬৯ সালে ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয় থেকে পিএইডি শেষ করেন এবং ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক হন। বেশ কিছু সময় নাসাতেও কাজ করেছিলেন বশিষ্ঠ নারায়ণ সিং, কিন্তু ভালো না লাগায় ১৯৭১ সালে ভারতে ফিরে আসেন। আমেরিকা থেকে ভারতে ফিরে আসার সময় নিজের সঙ্গে এনেছিলেন ১০ বাক্স বই এনেছিলেন নারায়ণ সিং।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *