উত্তর-পূর্ব মেক্সিকোতে শ্যুটআউট, ৪ পুলিশ অফিসার-সহ মৃত ১৯

< 1 - মিনিট |

উত্তর-পূর্ব মেক্সিকোর ভিল্লা ইউনিয়ন শহরে (টেক্সাসের, ঈগল পাস শহর থেকে প্রায় ৪০ মাইল দূরে) সুরক্ষা বাহিনী এবং সন্দেহভাজন কার্টেল সদস্যদের মধ্যে গুলির লড়াই শুরু হয়।

কে আর সি টাইমস ডেস্ক

সুরক্ষা বাহিনী এবং সন্দেহভাজন কার্টেল সদস্যদের মধ্যে গুলির লড়াইয়ে রক্তাক্ত হল উত্তর-পূর্ব মেক্সিকোর ভিল্লা ইউনিয়ন শহর। টেক্সাস সীমান্তের (ঈগল পাস) কাছে উত্তর-পূর্ব মেক্সিকোর ভিল্লা ইউনিয়ন শহরে সুরক্ষা বাহিনী এবং সন্দেহভাজন কার্টেল সদস্যদের মধ্যে গুলির লড়াইয়ে প্রাণ হারিয়েছেন ৪ জন পুলিশ অফিসার এবং দু’জন সাধারণ নাগরিক। সুরক্ষা বাহিনীর পাল্টা গুলিতে খতম হয়েছে ১৩ জন সন্দেহভাজন কার্টেল সদস্য। এছাড়াও গুলির লড়াইয়ে আরও ছ’জন জখম হয়েছেন।  স্থানীয় সময় অনুযায়ী রবিবার উত্তর-পূর্ব মেক্সিকোর ভিল্লা ইউনিয়ন শহরে (টেক্সাসের, ঈগল পাস শহর থেকে প্রায় ৪০ মাইল দূরে) সুরক্ষা বাহিনী এবং সন্দেহভাজন কার্টেল সদস্যদের মধ্যে গুলির লড়াই শুরু হয়। প্রায় এক ঘন্টা ধরে গুলির লড়াই চলতে থাকে। গভর্নর জানিয়েছেন, শক্তিশালী অস্ত্র-সহ ১৪টি গাড়ি আটকে ছিল সুরক্ষা বাহিনী। এরপরই শুরু হয় গুলির লড়াই, এলোপাথাড়ি গুলিতে প্রাণ হারিয়েছেন ৪ জন পুলিশ অফিসার এবং দু’জন সাধারণ নাগরিক। সুরক্ষা বাহিনীর পাল্টা গুলিতে খতম হয়েছে ১৩ জন সন্দেহভাজন কার্টেল সদস্য। এছাড়াও ছ’জন জখম হয়েছেন। গুলি-বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত হয়েছে একাধিক গাড়ি।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *