ইসরোর নয়া সাফল্য, সফল উৎক্ষেপণ রিস্যাট-২ বিআর ১ এবং ৯টি উপগ্রহ

< 1 - মিনিট |

ইসরো জানিয়েছে, রিস্যাট-২ বিআর ১ স্যাটেলাইটকে নির্দিষ্ট কক্ষপথে সফলভাবে ইনজেক্ট করেছে পিএসএলভি-সি ৪৮।

কে আর সি টাইমস ডেস্ক

ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা (ইসরো)-র মুকুটে নতুন পালকের সংযোজন। পোলার স্যাটেলাইট লঞ্চ ভেহিক্যাল (পিএসএলভি)-সি ৪৮ রকেটের পিঠে চেপে মহাকাশে পাড়ি দিল রিস্যাট-২ বিআর ১ এবং ৯টি কাস্টোমার স্যাটেলাইট। বুধবার বিকেল ৩.২৫ মিনিট নাগাদ অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটার সতীশ ধবন স্পেশ সেন্টার থেকে মহাকাশে পাড়ি দিয়েছে রিস্যাট-২ বিআর ১ এবং ৯টি কাস্টোমার স্যাটেলাইট। ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা (ইসরো) জানিয়েছে, রিস্যাট-২ বিআর ১ স্যাটেলাইটকে নির্দিষ্ট কক্ষপথে সফলভাবে ইনজেক্ট করেছে পিএসএলভি-সি ৪৮।  এছাড়াও ইজরায়েল, ইতালি, জাপান এবং আমেরিকার ৯টি বাণিজিক্য স্যাটেলাইট নির্দিষ্ট কক্ষপথে স্থাপন করা হয়েছে। রাডার ইমেজিং আর্থ অবজারভেশন স্যাটেলাইট রিস্যাট-২ বিআর ১-এর ওজন ৬২৮ কিলোগ্রাম।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *