চড়ছে পেট্রোল ও ডিজেল, মাথায় হাত মধ্যবিত্তের

< 1 - মিনিট |

বৃহস্পতিবার ফের মহার্ঘ্য হল পেট্রোল ও ডিজেল| দিল্লি ও মুম্বইয়ে ০.০৭ পয়সা, কলকাতায় ০.০৬ পয়সা এবং চেন্নাইয়ে ০.৮ পয়সা করে বেড়েছে পেট্রোলের দাম

কে আর সি টাইমস ডেস্ক

নয়াদিল্লি ও কলকাতা, ৯ জানুয়ারি (হি.স.): আশঙ্কা মতোই চড়ছে পেট্রোল ও ডিজেল| ভারতে গত কয়েকদিন ধরে লাগাতার বেড়েই চলেছে জ্বালানি তেলের দাম| শুধুমাত্র বুধবার জ্বালানি তেলের দাম অপরিবর্তিত ছিল, বৃহস্পতিবার ফের মহার্ঘ্য হল পেট্রোল ও ডিজেল| দিল্লি ও মুম্বইয়ে ০.০৭ পয়সা, কলকাতায় ০.০৬ পয়সা এবং চেন্নাইয়ে ০.৮ পয়সা করে বেড়েছে পেট্রোলের দাম| এছাড়াও দিল্লি ও মুম্বইয়ে ০.১৫ পয়সা করে বেড়েছে ডিজেলের দাম| কলকাতা এবং চেন্নাইয়ে ডিজেলের দাম বেড়েছে ০.১৬ পয়সা|

দাম বাড়ার পর বৃহস্পতিবার দিল্লিতে লিটার প্রতি পেট্রোলের দাম পৌঁছেছে ৭৫.৮১ টাকা, কলকাতায় ৭৮.৩৯ টাকা, মুম্বইয়ে ৮১.৪০ টাকা এবং চেন্নাইয়ে ৭৮.৭৭ টাকা| দিল্লি, কলকাতা, মুম্বই ও চেন্নাইয়ে ডিজেলের বর্ধিত দাম যথাক্রমে-৬৮.৯৪ টাকা, ৭১.৩১ টাকা, ৭২.২৯ টাকা এবং ৭২.৮৫ টাকা| বিশ্ব বাজারে অশোধিত তেলের দাম বাড়ার সঙ্গে সঙ্গে ভারতের বাজারেও লাফিয়ে লাফিয়ে বাড়ছে জ্বালানি তেলের দাম| ফলে দুঃশ্চিন্তার মধ্যে রয়েছেন দেশের আমজনতা|

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *