দিল্লিতে জাতীয় পতাকা উত্তোলন করলেন রাষ্ট্রপতি

< 1 - মিনিট |

দিল্লিতে ইন্ডিয়া গেটের সামনে জাতীয় পতালা উত্তোলন করলেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। ২১টি তোপধ্বনি সহযোগে জাতীয় সঙ্গীতে মুখোরিত হয়ে ওঠে রাজধানীর আকাশ বাতাস

কে আর সি টাইমস ডেস্ক

দিল্লিতে ইন্ডিয়া গেটের সামনে জাতীয় পতালা উত্তোলন করলেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। ২১টি তোপধ্বনি সহযোগে জাতীয় সঙ্গীতে মুখোরিত হয়ে ওঠে রাজধানীর আকাশ বাতাস।
এই উপলক্ষ্যে উপস্থিত ছিলেন দেশের বিভিন্ন রাজনৈতিক দলগুলির শীর্ষ নেতৃত্ব। এদিন উপস্থিত ছিলেন উপ-রাষ্ট্রপতি বেঙ্কাইয়া নাইডু, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সহ মন্ত্রিসভার সদস্যবৃন্দ। দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংও উপস্থিত ছিলেন। এ বছরের সামরিক প্যারেডের নেতৃত্ব দেন প্যারেড কম্যাণ্ডার লেফটানেন্ট জেনারেল অসিত মিস্ত্রি। প্যারেডে অংশগ্রহণ করেন পরমবীরচক্র এবং অশোকচক্র জয়ী জওয়ানরা। সামরিক প্যারেডের মূল আকর্ষণ ছিল টি-৯০ ভীষ্ম ট্যাঙ্ক, কে-৯ বজ্র ট্যাঙ্ক, লাইট হেলিকপ্টার ধ্রুব, ধনুশ কামান। এদিনের প্রজাতন্ত্র দিবসের প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন প্রেসিডেন্ট জাইর বোলসোনারো।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *