দেশজুড়ে সাড়ম্বরে পালিত প্রজাতন্ত্র দিবস

< 1 - মিনিট |

দেশজুড়ে সাড়ম্বরে, উৎসাহে, ভালবাসা ও শ্রদ্ধার সঙ্গে পালিত হল ৭১ তম প্রজাতন্ত্র দিবস।

কে আর সি টাইমস ডেস্ক

দেশজুড়ে সাড়ম্বরে, উৎসাহে, ভালবাসা ও শ্রদ্ধার সঙ্গে পালিত হল ৭১ তম প্রজাতন্ত্র দিবস। গণতন্ত্র ও সংবিধানের এই উৎসবে সামিল ৮ থেকে ৮০। রবিবাসরীয় সকালে রাজধানী দিল্লিতে দলের প্রধান কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন করেন বিজেপির নতুন সভাপতি জগত প্রকাশ নাড্ডা। মহারাষ্ট্রের নাগপুরে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের সদর কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন করেন সর-কার্যবাহ ভাইয়াজি যোশী।
এদিন রাজধানী দিল্লিতে নিজের সরকারি বাসভবনে শ্রদ্ধার সঙ্গে জাতীয় পতাকা উত্তোলন করেন সড়ক পরিবহণমন্ত্রী নীতিন গডকরি, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, দিল্লির বিদায়ী মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। মহারাষ্ট্রের মুম্বইতে নিজের বাসভবনে পতাকা উত্তোলন করেন মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে। গোয়ায় রাজ্যপাল সত্যপাল মালিক পতাকা উত্তোলন করেন। ওডিশার ভুবনেশ্বরে এই প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে অংশ নেন রাজ্যপাল গণেশী লাল। মুম্বইয়তে সেন্ট্রাল রেলওয়ের জেনারেল ম্যানেজার সঞ্জীব মিত্তল ছত্রপতি শিবাজী মহারাজ টার্মিনাসে জাতীয় পতাকা উত্তল করেন। ভুবনেশ্বরে বিজু জনতা দলের কার্যালয়ে পতাকা উত্তোলন করেন মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক।
এদিন লাদাখে প্রায় ১৭০০০ ফুট উঁচুতে, মাইনাস ২০ ডিগ্রি সেলসিয়াসে প্রজাতন্ত্র দিবস উদযাপন করেন আইটিবিপির জওয়ানরা। তামিলনাডুতে মুখ্যমন্ত্রী কে পালানিস্বামী, উপমুখ্যমন্ত্রী ও পানিরিসেলভমের উপস্থিতিতে পতাকা উত্তোলন করেন তামিলনাডুর রাজ্যপাল বানোয়ারি লাল পুরোহিত।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *