সঙ্গমে স্নান করলেন যোগী আদিত্যনাথ

< 1 - মিনিট |

বসন্ত পঞ্চমী উপলক্ষ্যে প্রয়াগরাজে স্নান করলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ

কে আর সি টাইমস ডেস্ক

বসন্ত পঞ্চমী উপলক্ষে প্রয়াগরাজে স্নান করলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তাঁর সঙ্গে গঙ্গা, যমুনা, সরস্বতীর সঙ্গমে পবিত্র স্নানে যোগ দেন রাজ্যের মন্ত্রী সিদ্ধার্থনাথ সিং, বিজেপির রাজ্য সভাপতি স্বতন্ত্রদেব সিং সহ অন্যান্য নেতারা।
সঙ্গমের পবিত্র জলে ডুব দিয়ে সূর্য্যের দিকে মুখ করে তর্পণও করেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এবং সিদ্ধার্থনাথ সিং। স্নান শেষে স্থানীয় বাসিন্দাদের বসন্ত পঞ্চমী শুভেচ্ছা ও অভিনন্দন জানান মুখ্যমন্ত্রী। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে যোগী আদিত্যনাথ বলেন, আবহাওয়া মনোরম ছিল। কয়েক লক্ষ মানুষ এই তিথিতে এখানে এসে পবিত্র স্নান করে ভগবানের উদ্দেশ্যে অর্ঘ্য নিবেদন করে থাকে। উত্তরপ্রদেশ এবং দেশবাসীকে এই উপলক্ষ্যে অভিনন্দন ও শুভেচ্ছা জানাই। উৎসব ইতিবাচক শক্তির আধার।
উল্লেখ করা যেতে পারে হিন্দুরীতি মেনে বসন্ত পঞ্চমী তিথিতে গোটা দেশজুড়ে মা সরস্বতীর আরাধনা করা হয়।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *