সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ)-কেই ঐতিহাসিক আইন অ্যাখ্যা দিলেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ
কে আর সি টাইমস ডেস্ক
সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ) নিয়ে বিক্ষোভ-প্রতিবাদ চলছে দেশজুড়ে| হিংসার ঘটনাও ঘটেছে বিভিন্ন রাজ্যে| সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ)-কেই ঐতিহাসিক আইন অ্যাখ্যা দিলেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ| শুক্রবার সংসদের সেন্ট্রাল হলে, যৌথ অধিবেশনে বক্তব্য রাখার সময় রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ বলেছেন, ‘সংশোধিত নাগরিকত্ব আইন ঐতিহাসিক আইন| সংসদের উভয় কক্ষে সংশোধিত নাগরিকত্ব আইন কার্যকর করার মাধ্যমে জাতীর জনক মহাত্মা গান্ধীর ইচ্ছা পূরণ করা হয়েছে, এজন্য আমি ভীষণ খুশি|’
রাষ্ট্রপতির কথায়, জাতীর জনক মহাত্মা গান্ধী দেশভাগের পর বলেছিলেন, পাকিস্তান এবং বাংলাদেশ থেকে হিন্দু, শিখ, বৌদ্ধ, জৈন এবং অন্যান্য ধর্মীয় সংখ্যালঘুরা এ দেশে আসলে তাঁদের ভারতীয় নাগরিকত্ব দেওয়া উচিত| জাতীর জনকের ইচ্ছাকে আমাদের শ্রদ্ধা জানানো উচিত|’ রাষ্ট্রপতি এদিন সিএএ সম্পর্কে বক্তব্য রাখার সময় সেন্ট্রাল হলে সিএএ-বিরোধী প্ল্যাকার্ড হাতে নিয়ে প্রতিবাদ মুখর হন তৃণমূল কংগ্রেস-সহ বিরোধী সাংসদরা|


