হাসপাতাল থেকে ছাড়া পেলেন অভিনেত্রী শাবানা আজমি

< 1 - মিনিট |

শাবানা বলেন, সবার প্রার্থনার জোরেই সুস্থ হয়ে উঠেছেন তিনি

কে আর সি টাইমস ডেস্ক

হাসপাতাল থেকে ছাড়া পেলেন প্রবীণ অভিনেত্রী শাবানা আজমি। গত ১৮ জানুয়ারি পথ দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে মুম্বইয়ের কোকিলাবেন অম্বানি হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। মুম্বই-পুণে এক্সপ্রেসওয়েতে ট্রাকের সঙ্গে তাঁর গাড়ির মুখোমুখি সংঘর্ষে মাথায় গুরুতর চোট পান তিনি। শনিবার হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পরেই টুইটে নিজের ছবি শেয়ার করে অনুরাগীদের ধন্যবাদ জানান শাবানা। তিনি বলেন, সবার প্রার্থনার জোরেই সুস্থ হয়ে উঠেছেন তিনি। একই সঙ্গে তিনি ধন্যবাদ জানান মেডিকেল টিমের সমস্ত চিকিৎসকদের। তাঁর কথায়, চিকিৎসকদের নিরলস সেবার কথা তিনি স্মরণে রাখবেন। তাঁদের জন্য এত তাড়াতাড়ি সুস্থ হয়ে বাড়ি ফিরতে পারছেন তিনি। দুর্ঘটনার দিনে একই গাড়িতে ছিলেন জাভেদ আখতারও। রাইগড়ের খালাপুরে ট্রাকের ধাক্কায় তাঁদের গাড়ি দুমড়ে গেলেও কোনও আঁচড় লাগেনি স্বামী জাভেদের গায়ে। শাবানার মতোই গুরুতর জখম হন গাড়ির পরিচালকও। পরে ট্রাক চালকের কথায় শাবানার গাড়ির চালকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে স্থানীয় পুলিশ। ট্রাক চালকের অভিযোগ, আইন ভেঙে প্রচণ্ড গতিতে গাড়ি চালাচ্ছিল অভিনেত্রীর ড্রাইভার। তার ফলেই ঘটে এই দুর্ঘটনা।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *