পিছিয়ে পড়া, আর্থিকভাবে অনুন্নত দেশগুলিতে ক্যান্সারের প্রকোপ বেড়েছে ৮১ শতাংশ : হু

< 1 - মিনিট |

পিছিয়ে, পড়া, আর্থিকভাবে অনুন্নত দেশগুলিতে ক্যান্সারের প্রকোপ বেড়েছে ৮১ শতাংশ, এমনটাই জানিয়েছ হু

কে আর সি টাইমস ডেস্ক

গত মঙ্গলবার ছিল বিশ্ব ক্যান্সার দিবস | আর এই দিনটিতেই চমকে দেওয়ার মত তথ্য সামনে এনেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু । সমীক্ষা বলছে, পিছিয়ে পড়া, আর্থিকভাবে অনুন্নত দেশগুলিতে ক্যান্সারের প্রকোপ বেড়েছে ৮১ শতাংশ। সেই তালিকায় রয়েছে আমাদের দেশও। রোগ নির্ণয়ে গলদ, চিকিৎসায় খামতি এবং সচেতনতার অভাব যার অন্যতম প্রধান কারণ।

বিশ্বজুড়ে পালিত হচ্ছে ক্যান্সার দিবস | ক্যান্সার প্রতিরোধের পাশাপাশি প্রাথমিক অবস্থায় ক্যান্সার নির্ণয় করার ওপর সচেতনতা বাড়ানোর চেষ্টায় ২০০৮ সাল থেকে এই দিনটিতে নানারকম পরিকল্পনা নেয় বিশ্ব স্বাস্থ্য সংস্থা। প্রতি বছরের মত এবারও জেনেভার সম্মেলনে ক্যান্সার প্রতিরোধের নানা বিষয় নিয়ে আলোচনা হয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থার অ্যাসিস্টান্ট ডিরেক্টর জেনারেল রেন মিনঘুই বলেছেন, ‘‘বিপদঘণ্টি বেজে গেছে। ধনী ও দরিদ্র দেশের মধ্যে তুল্যমূল্য বিচারে ক্যান্সার আক্রান্ত রোগীর সংখ্যা পিছিয়ে পড়া দেশগুলিতেই বেশি।’’ অন্তত ৮১ শতাংশ ক্যানসার আক্রান্ত অনুন্নত দেশগুলিতেই রয়েছে এবং সেই সংখ্যা বেড়েই চলেছে। পাল্লা দিয়ে বাড়ছে মৃত্যুও। রেন আরও বলেন, ক্যান্সার একটা রোগের নাম, মৃত্যুদণ্ডের সাজা নয়। সঠিক সময় রোগ নির্ণয় হলে এই মারণ রোগের চোখ রাঙানি বন্ধ করা সম্ভব। গোটা বিশ্বেই ক্যান্সার চিকিৎসা যতটা গতি পেয়েছে, তাতে প্রাথমিক পর্যায়ে রোগ ধরা পড়লে চিকিৎসায় সেটা সাড়ানো তো সম্ভবই, এমনও দেখা গেছে দ্বিতীয় বা তৃতীয় স্টেজে ধরা পড়া রোগও উন্নত চিকিৎসায় নির্মূল করা সম্ভব হয়েছে। তার জন্য চাই সচেতনতা। যেটা পিছিয়ে পড়া দেশগুলোতে নেই।

উল্লেখ্য, বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) এবং ইউনিয়ন ফর ইন্টারন্যাশনাল ক্যান্সার কন্ট্রোল (UICC)-এর উদ্যোগে প্রতি বছর ৪ ফেব্রুয়ারি বিশ্ব ক্যান্সার দিবস হিসেবে পালন করা হয়।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *