হিন্দি সাহিত্যে নক্ষত্রপতন, প্রয়াত গিরিরাজ কিশোর

< 1 - মিনিট |

হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন সাহিত্যিক গিরিরাজ কিশোর।

কে আর সি টাইমস ডেস্ক

হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন সাহিত্যিক গিরিরাজ কিশোর। রবিবার সকাল ৯টা ৩০মিনিট নাগাদ কানপুরের শুটারগঞ্জে নিজের বাসভবনে ম্যাসিভ হার্ট অ্যাটাক হয়ে মৃত্যু হয় বছর ৮৩-র এই সাহিত্যিকের। পরিবারের তরফ থেকে জানানো হয়েছে শেষ ইচ্ছা অনুযায়ী তাঁর দেহদান করা হবে।
বর্ষীয়ান এই সাহিত্যিকের প্রয়াণে শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। এক শোকবার্তায় মুখ্যমন্ত্রী জানিয়েছেন, ধনী ঘর, পহেলা গিরিমিটিয়ার মতো উপন্যাস লিখে সাহিত্যজগতকে সমৃদ্ধি করেছেন তিনি। তাঁর প্রয়াণে অভূতপূর্ব ক্ষতি হল হিন্দি সাহিত্যের।
১৯৩৭ সালে উত্তরপ্রদেশের মুজফফরনগরের জমিদার বংশে জন্মগ্রহণ করেন গিরিরাজ। তরুণ বয়সে সমাজতান্ত্রিক আদর্শে অনুপ্রাণিত হয়ে গৃহত্যাগী হয়ে গান্ধীবাদী হয়ে ওঠেন। পরবর্তী সময় ইনস্টিটিউট অফ সোশ্যাল সায়েন্স থেকে সোশ্যাল ওয়ার্কে স্নানকোত্তর হন। পরবর্তী সময়ে সাহিত্য সাধনায় নিজেকে নিয়োজিত করেন।
হিন্দি সাহিত্যে তাঁর অসামান্য অবদানের জন্য পদ্মশ্রী, পদ্মশ্রী পুরস্কারে ভূষিত হয়েছেন। নাট্যকার, কথাকার হিসেবেও তাঁর ব্যাপক জনপ্রিয়তা ছিল। মহাত্মা গান্ধীর দক্ষিণ আফ্রিকায় বসবাসকাল নিয়ে রচিত তাঁর উপন্যাস ‘পহেলা গিরমিটিয়া’ নব্বইয়ের দশকে বেস্ট সেলার ছিল।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *