শীর্ষ আদালতে স্বস্তি পেলেন কার্তি, অনুমতি মিলল বিদেশে যাওয়ার

< 1 - মিনিট |

সুপ্রিম কোর্টে স্বস্তি পেলেন প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী পালানিয়াপ্পন চিদম্বরমের ছেলে কংগ্রেস সাংসদ কার্তি চিদম্বরম

কে আর সি টাইমস ডেস্ক

সুপ্রিম কোর্টে স্বস্তি পেলেন প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী তথা প্রবীণ কংগ্রেস নেতা পালানিয়াপ্পন চিদম্বরমের ছেলে কংগ্রেস সাংসদ কার্তি চিদম্বরম| শুক্রবার কার্তি চিদম্বরমকে বিদেশে যাওয়ার অনুমতি দিয়েছে সুপ্রিম কোর্ট| টেনিস প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য কার্তি চিদম্বরম যেতে পারবেন ফ্রান্স এবং লন্ডনে| তবে, শর্তসাপেক্ষে বিদেশে যাওয়ার আগে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রির কাছে ১০ কোটি টাকা জমা রাখতে হবে কার্তি চিদম্বরমকে|

টেনিস প্রতিযোগিতায় অংশ নেওয়ার জন্য, বিদেশে যাওয়ার অনুমতি চেয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন এয়ারসেল-ম্যাক্সিস মামলার অন্যতম অভিযুক্ত কংগ্রেস সাংসদ কার্তি চিদম্বরম| ফ্রান্স এবং লন্ডনে যাওয়ার জন্য অনুমতি চেয়ে সর্বোচ্চ আদালতের শরণাপন্ন হয়েছিলেন কার্তি| শুক্রবার শর্তসাপেক্ষে কার্তিকে বিদেশে যাওয়ার অনুমতি প্রদান করেছেন সর্বোচ্চ আদালত| শীর্ষ আদালতের নির্দেশ, বিদেশে যাওয়ার শর্ত হিসেবে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রির কাছে ১০ কোটি টাকা জমা রাখতে হবে কার্তিকে|

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *