নতুন দায়িত্বের জন্য অভিনন্দন, সিডিএস বিপিন রাওয়াতের সঙ্গে সাক্ষাতের পর টুইট ওম বিড়লার

< 1 - মিনিট |

সংসদের নিম্নকক্ষ লোকসভার স্পিকার ওম বিড়লার সঙ্গে দেখা করলেন চিফ অফ ডিফেন্স স্টাফ (সিডিএস) জেনারেল বিপিন রাওয়াত

কে আর সি টাইমস ডেস্ক

সংসদের নিম্নকক্ষ লোকসভার স্পিকার ওম বিড়লার সঙ্গে দেখা করলেন চিফ অফ ডিফেন্স স্টাফ (সিডিএস) জেনারেল বিপিন রাওয়াত| দেশের প্রথম চিফ অফ ডিফেন্স স্টাফ (সিডিএস) পদের দায়িত্বভার গ্রহণ করার পর শুক্রবার এই প্রথম লোকসভার স্পিকারের সঙ্গে দেখা করলেন জেনারেল বিপিন রাওয়াত|

এই সাক্ষাতের বিষয়টি প্রকাশ্যে এনেছেন লোকসভার স্পিকার ওম বিড়লা| টুইট করে ওম বিড়লা লিখেছেন, ‘দেশের চিফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল বিপিন রাওয়াতের সঙ্গে লোকসভা চেম্বারে সাক্ষাত্ করেছি| তাঁকে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং নতুন দায়িত্বের জন্য অভিনন্দন জানিয়েছি| আমার দীর্ঘ বিশ্বাস, আপনার অভিজ্ঞতা দেশের সীমানাকে সুরক্ষিত এবং আরও শক্তিশালী করে তুলবে|’ প্রসঙ্গত, ২০২০ সালের ১ জানুয়ারি দেশের প্রথম চিফ অফ ডিফেন্স স্টাফ (সিডিএস) পদের দায়িত্বভার গ্রহণ করেছেন জেনারেল বিপিন রাওয়াত| সরকারের সঙ্গে তিন বাহিনীর মধ্যে সমন্বয় রক্ষাকারী ‘সিঙ্গল পয়েন্ট অ্যাডভাইজার’ হলেন বিপিন রাওয়াত|

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Related news