দক্ষিণ কোরিয়ায় করোনা-সংক্রমণে মৃত্যু বেড়ে ৫৪, গোটা বিশ্বে মৃত ৩,৮১৭

< 1 - মিনিট |

দক্ষিণ কোরিয়ায় করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা গিয়ে ঠেকেছে ৫৪-তে

কে আর সি টাইমস ডেস্ক

চিনের গণ্ডি পেরিয়ে ঝড়ের গতিতে ছড়াচ্ছে কোভিড-১৯ নভেল করোনাভাইরাস। দক্ষিণ কোরিয়ায় করোনায় আক্রান্ত হয়ে বিগত ২৪ ঘন্টায় ৩ জনের মৃত্যু হয়েছে। ফলে মৃত্যুর সংখ্যা গিয়ে ঠেকেছে ৫৪-তে। নতুন করে ১৩১ জনের শরীরে করোনাভাইরাস ধরা পড়েছে। সবমিলিয়ে দক্ষিণ কোরিয়ায় আক্রান্তের সংখ্যা ৭ হাজার ৫১৩।
মঙ্গলবার সকালে কোরিয়া সেন্টার ফর ডিজিস কন্ট্রোল এন্ড প্রিভেনসন-এর পক্ষ থেকে জানানো হয়েছে, ১০ মার্চ সকাল পর্যন্ত দক্ষিণ কোরিয়ায় নতুন করে সংক্রমিত হয়েছেন ১৩১ জন। এর ফলে গোটা দেশে সংক্রমিত রোগীর সংখ্যা ৭,৫১৩ জন। প্রাণ হারিয়েছেন আরও ৩ জন, মৃতের সংখ্যা ৫৪-তে পৌঁছেছে।
বিশ্বব্যাপী হু হু করে ছড়িয়ে পড়ছে কোভিড-১৯ নভেল করোনাভাইরাস। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু) জানিয়েছে, গোটা বিশ্বে মঙ্গলবার সকাল পর্যন্ত আক্রান্তের সংখ্যা ১১০,০২৯। মৃতের সংখ্যা ৩,৮১৭।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *