টিকাকরণের সময় শহরে মোট ৪৯হাজার ৭৬৯ জনকে রেট টেস্ট করা হয়েছে।
KRC Times Desk
কাছাড় জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় শিলচর পুরএলাকায় সাত দিনব্যাপী আরোগ্য শিলচর কর্মসূচির অধীনে কোভিড ভ্যাকসিন নিয়েছেন শহরের ৪৯ হাজার ২৬৭ জন নাগরিক। বৃহস্পতিবার পর্যন্ত ৭দিনে শহরের ২৮টি ওয়ার্ডের ভ্যাকসিন নিতে আসেন ৪৯ হাজার৩৩৫ জন। এরমধ্যে আঠারোর উর্ধ্বে ৪৩৪ জনকে পজিটিভ হিসাবে সনাক্ত করা হয়। এছাড়া ৫০ বছরের ঊর্ধ্বে আরো ৬৮জন নাগরিককে কোভিড পজিটিভ হিসাবে সনাক্ত করা হয়। পজিটিভ শনাক্ত করা ব্যক্তিদের বাদ দিয়ে এই ভ্যাক্সিনেশন করা হয়। উল্লেখ্য ভ্যাকসিন নিতে আসা সবাইকে রেট টেস্ট করা হয়েছে ।
সাত দিনব্যাপী আরোগ্য শিলচর কর্মসূচির অধীনে এই ভ্যাকসিন এর শেষ দিনে বৃহস্পতিবার শিলচরের টিচার্স ট্রেনিং কলেজে সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।এতে জেলাশাসক কীর্তি জাল্লি ফ্রন্টলাইন কোভিড যোদ্ধা সহ স্বাস্থ্যকর্মীদের কাজের প্রশংসা করেন। এরপর তিনি শিলচরের এসএম দেব সিভিল হাসপাতাল পরিদর্শন করেন । সপ্তাহব্যাপী এই কর্মসূচিতে ২৫০জন স্বাস্থ্য কর্মী জড়িত ছিলেন। জেলাশাসক তার ভাষণে জানান যে মুখ্যমন্ত্রীর বিশেষ উদ্যোগে রাজ্যের মধ্যে শিলচর শহরে গণহারে টিকাকরণ প্রদান সম্ভব হয়েছে।
উল্লেখ্য টিকাকরণের লেটেস্ট এর ফলে শিলচরে আক্রান্তের হার ধরা পড়েছে ০.৮৭ শতাংশ। টিকাকরণের সময় শহরে মোট ৪৯হাজার ৭৬৯ জনকে রেট টেস্ট করা হয়েছে।


