শিলচর শহরে কঠিন বর্জ্য ব্যবস্থাপনা কেন্দ্র তৈরির নির্দেশ প্রশাসনের

2 - মিনিট |

সিটি ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট ফান্ড থেকে প্রাথমিক কাজকর্ম শুরু করার নির্দেশ

KRC Times Desk

শিলচর শহরের শিববাড়ি এলাকার নদী ভাঙ্গনের ফলে ওই এলাকার বসত বাড়ি পূর্ত সড়ক এবং জমি রক্ষা করতে কাছাড়ের জেলা প্রশাসনের নির্দেশে বিভিন্ন বিভাগের বাস্তুকারদের একটি দল বুধবার ওই এলাকা পরিদর্শন করবেন । শিববাড়ি এলাকার নদী ভাঙ্গন রোধ করতে জেলাশাসক কীর্তি জাল্লির উদ্যোগে গঠিত বিভিন্ন বিভাগের বাস্তকারদেরএক সভায় মঙ্গলবার এই সিদ্ধান্ত নেওয়া হয় । সভায় জেলাশাসক ওই এলাকার নদী তীরে এবং নিকাশি নালা ইত্যাদিতে জঞ্জাল না ফেলার আবেদন জানান ।

এদিকে শিলচর শহরে কঠিন বর্জ্য ব্যবস্থাপনা প্রক্রিয়া শুরু করতে অর্গানিক পদ্ধতিতে ইনসিনেটর ইত্যাদির মত ব্যবস্থাপনা গড়ে তুলতে কার্যকরী পদক্ষেপ নিতে জেলা প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে মঙ্গলবার শিলচরে অনুষ্ঠিত জেলা উন্নয়ন কমিটির এক সভায় ।এতে পৌরোহিত্য করে জেলাশাসক কীর্তি জাল্লি টাউন এন্ড কান্ট্রি বিভাগকে এই নির্দেশ দেন। সিটি ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট ফান্ড থেকে এই ধরনের প্রকল্পের প্রাথমিক কাজকর্ম শুরু করার নির্দেশ দেওয়া হয় । কৃষি বিভাগ থেকে সভায় জানানো হয় যে জেলায় এখন পর্যন্ত ৬৭ হাজার ২৩৪জন চাষীকে সয়েল হেলথ কার্ড দেওয়া হয়েছে এবং এর মধ্যে ৩৯২৮টি কৃষি মডেল ভিলেজ বিভাগে ঘোষণা করা হয়েছে ।

মুখ্যমন্ত্রী সমগ্র গ্রাম উন্নয়ন যোজনার অধীনে জেলায় এখন পর্যন্ত ৩৯৮ টি ট্রাক্টর বন্টন করা হয়েছে। মৎস্য উন্নয়ন আধিকারিক রফিক-উল-হক সভায় জানান যে এবছর জেলায় ২০০মিলিয়ন মৎস্য পোনা উৎপাদনের লক্ষ্যমাত্রা ধার্য করা হয়েছে । জেলার মৎস্যচাষীদের কে তাদের উৎপাদন বাজারজাত করতে মোটরসাইকেল এবং সাইকেল সহ বরফের বাক্স দেওয়া হবে । সভায় জানানো হয় যে এ পর্যন্ত জেলায় ৯৮৪৮ টি এস এইচ জি কার্যকর রয়েছ । জেলার ১১ হাজার ৯৭৭ জন উদ্যমী যুবক-যুবতীকে দীনদয়াল উপাধ্যায় গ্রামীণ কৌশল যোজনার অধীনে দক্ষতা বিকাশ প্রশিক্ষণ দেওয়া হয়েছে।

প্রসঙ্গত জেলাশাসক কাটিগড়ার টুকরগ্রামের প্রথম খডে এস এইচ জি গঠন করতে পরামর্শ প্রদানের জন্য সংশ্লিষ্ট বিভাগকে নির্দেশ দেন। সভায় উপস্থিত বিদ্যালয় পরিদর্শক এবং জেলা প্রাথমিক শিক্ষা আধিকারিককে তাদের অধীনস্থ শিক্ষা প্রতিষ্ঠানগুলির জমি যাতে কোনো ধরনের বেদখল না হয় সেদিকে লক্ষ্য রাখতে শিক্ষাপ্রতিষ্ঠানগুলির প্রধানদের প্রতি নির্দেশ জারি করতে বলেন জেলাশাসক। পশুপালন বিভাগকে জেলার পশু ফার্মগুলোতে বর্ষাকালীন মরসুমের সংক্রমণ প্রতিরোধের জন্য ফগিঙ করতে সভায় নির্দেশ দেওয়া হয় । সমাজ কল্যাণ বিভাগ কে অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলির জমির তথ্য প্রশাসনের কাছে জমা দিতে বলা হয় যাতে করে বৃহৎ সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের সোসিয়াল কর্পোরেট রেস্পন্সিবিলিটি ফান্ড থেকে অঙ্গনওয়াড়ি কেন্দ্র গুলির ভবন নির্মাণ করা যায় ।

জেলা পরিষদের সিইও এলডেড ফাইরেম এর উপস্থিতিতে ডিডিসি রাজিব রায় শ্রম বিভাগকে তাদের অধীনস্থ দোকানগুলি এর মালিক এবং কর্মচারীরা যাতে ব্যবসাপ্রতিষ্ঠান চালানোর সময় মাস্ক সেনিটাইজার এবং সামাজিক দূরত্ব বজায় রাখেন তা নিশ্চিত করতে বলেন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *