শিলচর ফাটক বাজার এলাকায় অভিযান শিলচর পৌরসভার

< 1 - মিনিট |

 ফুটপাত এর দোকান থেকে প্লাস্টিক মুক্ত করতে জেসিভি দিয়ে ভাঙ্গচুর, অভিসন্ধিমূলক বলে আখ্যায়িত করলেন ক্ষুদ্র ব্যবসায়ীরা

KRC Times Desk

শিলচর ফাটকবাজার  এলাকায় ফূটপাতের দোকান থেকে প্লাস্টিক মুক্ত করতে জেসিভি দিয়ে ফুটপাতে থাকা মালপত্র সহ ত্রিপাল সরালো শিলচর মিউনিসিপ্যালটি বোর্ড।

এতে তীব্র ক্ষোভ দেখা যায় ক্ষুদ্র ব্যবসায়ীদের মধ্যে।  তাঁরা সংবাদ মাধ্যমকে বলেন করোনাকালীন সময়ে এমনিতেই ব্যবসা-বাণিজ্য নেই, তার মধ্যে ‌ গত দুই দিন আগে  গনেশ মন্দিরের মাইকযোগে জানানো হয় ত্রিপাল সরানোর জন্য। অনেকেই সরিয়ে নেন বা গুছিয়ে নেন। আর যারা সরায়নি তাদের টা খুলে নিয়ে গেছেন মিউনিসিপ্যালিটির কর্মকর্তারা।

আজ আবারও এসে গুছিয়ে থাকা ত্রিপাল গুলো জেসিবি দিয়ে টেনে হিছড়ে ছিড়ে ফেলে, এতে অনেক দোকান  ক্ষতিগ্রস্থ হয়। তারা প্রশ্ন তুলেন যে-  বৃষ্টির জন্য সামান্য ত্রিপল ব্যবহার করা হয় এর সাথে করোনার কোনো যোগাযোগ নেই তাহলে কেনো এই সব সরানো হচ্ছে  । পুরো ব্যাপারটাকে অভিসন্ধিমূলক বলে মনে করছেন তারা।  মিউনিসিপ্যালটি কর্মকর্তাদের সাথে মার্কেট অ্যাসোসিয়েশন এর দিপক পাল , রঞ্জন পাল, সোজান্ত পালরাও এই ভাঙচুরে জড়িত আছেন বলেন জানান ক্ষুদ্র ব্যবসায়ীরা।

বৃষ্টির জন্য অনেক সময় এই বাজর জলমগ্ন থাকে তখন কেনো কারো দেখা পাওয়া যায়না এই প্রশ্নও তুলেন ক্ষুদ্র ব্যবসায়ীদের অনেকেই।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *