উচ্চপদস্থ প্রশাসনিক আধিকারিকদের উপস্থিতিতে সড়ক নির্মাণের কাজে বাধা মিজোদের
মেহবুব মাসুম মজুমদার
শনিবার দিনদুপুরে কাছাড় জেলার অসম মিজোরাম সীমান্তে ধলাখালে বোমা বিস্ফোরণ ঘটায় মিজো দুষ্কৃতীরা ৷সেই সময় সীমান্ত অঞ্চলের একটি সড়ক নির্মাণের কাজ পরিদর্শন করতে সেখানে উপস্থিত ছিলেন এডিজিপি হরমিত সিং ,কাছাড়ের জেলাশাসক কীৰ্তি জল্লী, পুলিশ সুপার বৈভব নিম্বালকর সহ এক উচ্চ পৰ্যায়ের আধিকারিক দল । খবরে প্রকাশ যে অসমের প্ৰশাসনিক আধিকারিকদেরকে লক্ষ্য করেই এই গ্ৰেনেড নিক্ষেপ করে মিজো দুষ্কৃতিরা ৷ ফলস্বরূপ এক উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয় সীমান্ত অঞ্চলে। এমনকি সংবাদ সংগ্ৰহ করতে যাওয়া সাংবাদিকদেরকেও ঘটনাস্থলে থেকে অনেকটা দূরেই আটকে দেওয়া হয়।
অসম পুলিশের ADGP হরমিত সিং এর নেতৃত্বে কাছাড় পুলিশের একটি বিশাল দল অসম মিজোরাম সীমান্তের ধলাই ধলাখালে উপস্থিত হয়েছিল একটি পথ নিৰ্মাণ করার জন্যে ৷ কারণ দীৰ্ঘ দিন থেকে পার্শ্ববর্তী অঞ্চলের মিজোরা এই পথ নিৰ্মাণে বাধা প্রদান করে আসছিল ৷ যার কারণে এদিন দলবল নিয়ে সেখানে গিয়ে উপস্থিত হয়েছিলেন ADGP হরমিত সিং ৷ কিন্তু এই উচ্চপদস্থ আধিকারিকদের উপস্থিতিতেই নির্মাণ কার্য্যে বাধা দেয় মিজোরা। ফলে দু’পক্ষের মধ্যেই উত্তেজনাময় পরিস্থতির সৃষ্টি হয়। এক সময় মিজোরা পিছু হটলেও পরক্ষণেই কিছুটা দূরে বিস্ফোরণে কেঁপে উঠে ।
শুধু এই নয়, শণিবার রাত আনুমানিক ২টা ৪০ মিনিট নাগাদ তিন মিনিটের মাথায় দুবার পুনরায় বিকট শব্দে কেঁপে উঠে এই অঞ্চল।পুলিশ সুপার বৈভব নিম্বালকর জানিয়েছেন যে, মিজোরা যাতে পুণঃ আগ্রাসন করতে না পারে সেদিকে তীক্ষ্ণ নজর রয়েছে। পদস্থ পুলিশ অফিসার মোতায়েন রয়েছেন।
এদিকে DGP ভাস্করজ্যোতি মহন্ত পার্শ্ববর্তী রাজ্যের প্রতি শান্তি রক্ষার আবেদন এর পাশাপাশি বনবিভাগের কাজে বাধা প্রদান না করার আর্জি জানিয়েছেন।


