আসু, এভিবিপির বিরুদ্ধে তীব্র সমালোচনার ঝড় তুলল আকসা

< 1 - মিনিট |

শিক্ষামন্ত্রীর কাছে স্কুল বন্ধের সরকারের সিদ্ধান্তের পূর্ণ বিবেচনার দাবী রাখেন রূপম বাবু

অজিত দাস

অঙ্ক – বিজ্ঞান ইংরাজীতে পাঠদানের সরকারী সিদ্ধান্তের বিরোধীতা করায় আসু, এভিবিপির বিরুদ্ধে তীব্র সমালোচনার ঝড় তুলল আকসা। এদিন শিলচরে এক সাংবাদিক সন্মেলন ডেকে সরকারী স্কুলে পড়ুয়াদের তৃতীয় শ্রেণী থেকে অঙ্ক ও বিজ্ঞান ইংরাজীতে পাঠদানের পূর্ণ সমর্থন করে সিদ্ধান্তের বিরোধীতাকারী দুটি ছাত্র সংগঠনের ভূমিকার তীব্র নিন্দা জানান আকসার রূপম নন্দী পুরকায়স্থ।

তিনি চড়া সুরে বলেন, রাজ্যে শিক্ষার বিকাশে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে আসু ও এভিবিপি।তাছাড়া শিক্ষামন্ত্রীর কাছে স্কুল বন্ধের সরকারের সিদ্ধান্তের পূর্ণ বিবেচনার দাবী রাখেন রূপম বাবু।স্কুল বন্ধ না করে ব্যর্থ শিক্ষকদের রদবদলের মত ব্যক্ত করেন তিনি।

এদিনের সাংবাদিক সন্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আকসার কেন্দ্রিয় ও রাজ্যিক কমিটির পক্ষে বিশ্বজিত দেব,রিপণ লস্কর, মধুমিতা দে,শ্যামলী দেব,জয়শ্রী নাথ,রাজিয়া বেগম লস্কর, জন্নত বেগম লস্কর।

বিজ্ঞাপন

যে শিক্ষার্থীরা তাদের নিবন্ধ, ভিডিও কনটেন্ট, ফটোগ্রাফ ইত্যাদি স্টুডেন্টস কর্নার সেগমেন্টে ( সম্পাদকীয় সিদ্ধান্ত গ্রহণের সাপেক্ষে ) প্রকাশ করতে আগ্রহী, লিখতে পারেন,: Email; krctimes@gmail.com

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *