কাঠি গড়া বিধানসভা চক্রের প্রত্যন্ত চিকারকান্দি দুলকান্দী এলাকায় শতাধিক মশারি বিতরণ করা হয়
অজিত দাস
বরাক উপত্যকার তথা উত্তর-পূর্বের বিশিষ্ট সাংবাদিক প্রয়াত পীযূষ কান্তি দাসের ৫৯ তম জন্মদিন পালন করল পীযুষ কান্তি দাস মেমোরিয়াল ট্রাস্ট। এ উপলক্ষে কাঠি গড়া বিধানসভা চক্রের প্রত্যন্ত চিকারকান্দি দুলকান্দী এলাকায় শতাধিক মশারি বিতরণ করা হয়। বন্যা পরবর্তী সময়ে এই এলাকায় মানুষ এখনো বিপন্ন অবস্থায় রয়েছেন।
বেঁচে ওঠার জন্য প্রতিনিয়ত এই অঞ্চলের নাগরিকরা কঠিন জীবন যুদ্ধ চালিয়ে যাচ্ছেন। কিছুটা হলেও এই এলাকার মানুষের মুখে হাসি ফুটানোর জন্যই এই প্রয়াস বলে জানান ট্রাস্টের অন্যতম ট্রাস্টি মেম্বার সিঞ্জিনী সৌহার্দ্য এবং স্থানীয় সমাজকর্মী সুস্মিত বিশ্বাস। ট্রাস্টের পক্ষে উপস্থিত ছিলেন শান্তশ্রী সোম, সুপ্রদীপ দত্ত রায়, গুনা কর দাস, অসীম চৌধুরী প্রিয়াস্মিতা দাস ভট্টাচার্য ডা দীপ মালা দেব প্রমূখ।
Advertisements




