১৮ বছরের ঊর্ধ্বে নাগরিকদের জরুরিকালীন ভিত্তিতে এই টিকা ব্যবহারের ছাড়পত্র দেওয়া হয়েছে
কে আর সি টাইমস ডেস্ক

দেশে জরুরি ভিত্তিতে প্রয়োগের অনুমোদন পেল বিশ্বের প্রথম ন্যাসাল কোভিড টিকা। ১৮ বছরের ঊর্ধ্বে সকলকে এই টিকা দেওয়া হবে বলে জানানো হয়েছে।
ভারত বায়োটেকের ইন্ট্রান্যাসাল কোভিড-১৯ টিকাকে প্রয়োগের জন্য মান্যতা দিল ড্রাগ কন্ট্রোলার জেনারেল অব ইন্ডিয়া (DCGI)।
ভারতের তথা বিশ্বের প্রথম ন্যাসাল কোভিড টিকা হল এটি। মঙ্গলবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডব্য টুইটে জানিয়েছেন, ভারত বায়োটেকের নির্মিত এই টিকা ডিসিজিআই-র অনুমোদন পেয়েছে।
১৮ বছরের ঊর্ধ্বে নাগরিকদের জরুরিকালীন ভিত্তিতে এই টিকা ব্যবহারের ছাড়পত্র দেওয়া হয়েছে।
Advertisements | 5E For Success



